মমতা বলেছে, "কাঁটাতারের বেড়ায় সম্পর্ক ভাগাগাগী হয় না"। মমতার এ বাক্যটি মমতা সম্পর্কে অনেক কিছু বলছে, যেটা বেশী ফুটে উঠেছে, সেটা হলো, মমতা সত্য কথাটি বলেনি; সত্য হলো, ভারত ও বাংলাদেশ সীমান্ত, একটি সমস্যা কবলিত সীমান্ত; ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে যথার্থ কারণেই; তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক নেই, সেটাই কাঁটাতারের বেড়া রাতদিন ঘোষণা করে চলছে।
কাঁটাতার বেড়াকে আরো শক্ত করবে ভারত; কারণ, এই দু'টি প্রতিবেশী অর্থনৈতিকভাবে পরস্পরের বিপরিত দিকে চলছে; বিপরিতমুখী প্রতিবেশীর সাথে সমস্যা বাড়ে, কখনো কমে না।
মমতা মুখ খুললে ভালো হতো; সে বলতে পারতো, "দেখুন, মেস্কিকো ও আমেরিকান সীমান্তে আমেরিকা কাঁটা তার ও দেয়াল তুলেছে; কিন্তু আমেরিকা ও কানাডার মাঝে কাঁটাতারের বেড়া বা দেয়াল নেই; সুতরাং, আপনারা আপনাদের সমস্যার সমাধান করুন; কানাডা হোন"।
কাঁটাতারের জন্য আমরা ভারতকে দোষারোপ করে ভালোই সময় কাটাচ্ছি, কাঁটাতার দেয়া ছোট মানসিকতার পরিচয়; কিন্তু কাঁটাতার অতিক্রম করতে গিয়ে কারা গুলি খাচ্ছে, কেন গুলি খাচ্ছে, সেটা নিয়ে ভাবার মগজ এখনো কারো নেই বলেই মনে হচ্ছে!
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


