মান্নাকে আটক, কিংবা গুম কোনটা করা হয়েছে, এখনো পরিস্কার নয়; মান্নার মত মানুষকে আটকানোর পর, যদি পুলিশ বলে তাকে আটক করা হয়নি; এবং সেটা যদি সত্য হয়, তা'হলে ধরে নিতে হবে যে, দেশে ভয়ংকর কিছু হতে যাচ্ছে; তবে, পুলিশে সত্য কথা বলে, এ কথা কোন বাংগালী বিশ্বাস করার মত অবস্হানে নেই।পুলিশ আটকালে ভালো; কিন্তু পুলিশের বাইরে কমপক্ষে ৩টি ক্রিমিন্যাল শক্তি গুমের ঘটনা ঘটাতে পারে।
***এডিটেড: মান্নার খবর পাওয়া গেছে, সে পুলিশের তত্বাবধানে আছে; মন্দের ভালো যে, বেকুব রাজনীতিবিদ খুনীদের হাতে পড়েনি। ****
এটা সঠিক যে, দেশে ষড়যন্ত্রকারীরা কোন একটা প্ল্যানকে কার্যকরী করছে এই দিন গুলোতে। দেশে কমপক্ষে ২টি বিদেশী গুপ্তচর সংস্হা কাজ করছে; সরকার কি করছে মানুষকে জানতে দিচ্ছে না; সরকারের মন্ত্রীরা শিয়ালের মত দল বেঁধে বাঘের গলায় গান গাচ্ছে; বিএনপি অদৃশ্য মানবের মত বিবৃতি ছাড়ছে; জামাত বাদুরের মত রাতে বের হচ্ছে।
মান্না যদি গুম হয়, তা'হলে ড: কামাল, ড: আলী আকবর বা ড: বদিুলকেও গুম করতে পারে। এদের কেহই আমাদের রাজনীতিতে বড় ঝড় তুলতে পারবে না; কিন্ত এদের সবাইকে বিদেশীরা চিনে।
ড: কামাল নিজেই আওয়ামী লীগকে বন্ধু ভাবে না, এবং আওয়ামী লীগও ড: কামালকে আর নিজেদের তত্বের মানুষ হিসেবে দেখে না; কিন্তু বাকী ২ দল, বিএনপি ও জামাত ড: কামালকে তাদের পথের কাঁটা হিসেবে দেখে।
ড: আলী আকবর, ক্যাপিটেলিস্ট মনোভাবের অর্নীতিবিদ হিসেবে, মুহিতের পদক্ষেপগুলোকে বেশী গলাকাটা হিসেবে দেখেন, এবং মুহিতকে দুর্নীতির পালক হিসেবে মনে করেন; ড: আলী আকবরকে বিদেশীরা চেনে।
ড: বদিউল আলম, এনজিও করে পয়সা কামানোতে ব্যস্ত; সম্প্রতি পয়সার বাইরে, নিজের ভাবনা শক্তিকেও তুলে ধরেছেন; সংলাপ পর্যন্ত রাজনৈতিক দীক্ষা; বিদেশীদের কাছে বিশেষভাবে পরিচিত।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



