খালেদা জিয়ার মগজহীন অবরোধ ও হরতালের বিপতিতে শেখ হাসিনা যেসব পদক্ষেপ নিচ্ছে, সেগুলো হয়তো সাময়িকভাবে দরকারী; কিন্তু আসলে, খালেদা জিয়া ও শেখ হাসিনার প্রতিটি ভাবনা ও পদক্ষেপ জাতির জন্য সমস্যা।
এ মহুর্তে যেসব বড় বড় সিদ্ধান্ত নেয়া হচ্ছে, সবগুলোই শেখ হাসিনার ইচ্ছানুযায়ী হচ্ছে; যেমন খালেদা জিয়ার গ্রেফতার, পুরোপুরি নির্ভর করবে শেখ হাসিনার সিদ্ধান্তের উপর; শেখ হাসিনা কখনো এইচটি ইমামের পেছনে নামায পড়ার লোক না।
শেখ হাসিনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে, বিএনপি সমস্যা উনি দেখছেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী হিসেবে; এতে উনার মগজ উত্তপ্ত হয়ে যাচ্ছে। উনি যদি শুধু প্রধানমন্ত্রী হতেন, তা'হলে উনি ১৭ কোটী উনার নিজের মনে হতো। উনি যখন আওয়ামী লীগের সভাপতি হিসেবে তাকান, উনার কাছে বাংলাদেশের জনসংখ্যা কমে যায়; এটা বেশ বড় সমস্যা।
পৃথিবীতে, প্রধানমন্ত্রী পরিচালিত সরকারগুলোতে, প্রেসিডেন্টকে হতে হয় দল নিরপেক্ষ; কিন্ত আমাদের প্রেসিডেন্ট এমন দল নিরপেক্ষ যে, উনি চেয়ারে বসেছেন শেখ হাসিনা ইচ্ছানুসারে, ও উনার চেয়ার কতক্ষণ থাকবে নির্ভর করছে শেখ হাসিনার উপরে; কিন্তু আমাদের ড: কামাল মিয়ার কর্পোরেট সংবিধান বলছে যে, প্রেসিডেন্ট সরকার ভেংগে দিতে পারেন, ও ইচ্ছা করলে নতুন সরকার গঠনের জন্য আহবান জানাতে পারেন। কিন্তু আমাদের খোঁড়া পাতিহাঁস ডিম পাড়েন শেখ হাসিনার কথায়।
আজকের এই পরিস্হিতে, প্রেসিডেন্ট ইচ্ছা করলে খালেদা জিয়াকে সংলাপে ডেকে, আলাপ করতে পারতেন, কোকোর চেহলামে খালেদা জিয়া কি কি দোয়া করলেন, কোকোর মেয়েদের পরীক্ষা কেমন হলো; তা'হলে বোমা কমে যেতো কমপক্ষে।
আগামীতে, এমপি নির্বাচনের দিন, সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে; এসব পাতিহাঁস ইত্যাদি পালন করে লাভ নেই, ডিম মাংস কিছুই নেই; আজকে সরকারের ভেতরে জাতির জন্য কেহ নেই !
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




