আমাদের জাতীয় ছাত্র রাজনীতিবিদ মান্নাকেও রাস্ট্রদোহী মামলায় জড়ানো হচ্ছে? সমস্যা হবে, রাস্ট্রদ্রোহী হতে কি কি গুণের দরকার হয়, আমাদের ছাত্র রাজনীতিবিদ সেটুকু নাও জানতে পারে, জীবনে বই হাতে নেয়ার সুযোগ তো হয়নি; আদালতে নেয়ার আগে তাকে হয়তো ড: এমাজুদ্দিনের কাছে কিছুক্ষণ পলিটিক্যাল সায়েন্সের টিউটোরিয়েল ক্লাশ নিতে হবে।
অবশ্য একাটা বিষয় ক্রমেই পরিস্কার হয়ে যাচ্ছে যে, আওয়ামী লীগ না করলে, সব রাজনীতিবিদই রাস্ট্রদ্রোহী হয়ে যেতে পারে। অবশ্য, এটা সমস্যা নাও হতে পারে; কারণ, রাজনীতিবিদ খুঁজে পাওয়াও মুশকিল হয়ে যাচ্ছে।
টেলিফোনে খুচরা আলাপ করে, মান্না নিশ্চয় সামরিক সরকার নিয়ে আসতে পারার কথা নয়; তা'হলে, সাকা চৌধুরী অনেক আগেই বাংলাদেশে ক্যু করে বসে থাকতো; উনাদের বংশের ১৭ জন বড় অফিসার আছে মিলিটারীতে।
শেখ হাসিনা দেশকে সঠিকভাবে না চালানোতে অনেক সমস্যা হচ্ছে; সেগুলোর সমাধান করা দরকার; নিজের সমস্যাকে উদোর পিন্ডি বানায়ে বুদোর ঘাঁড়ে চাপায়ে গণতন্ত্রের মানসকন্যা হওয়া সম্ভব হবে না।
মান্না যদি কোনরূপ ষড়সন্ত্র করে থাকে, সেগুলোর ইনভেস্টিগেশন হোক; যাকে তাকে ধরে এনে সবচেয়ে বড় ধারায় মামলা করতে থাকলে মানুষ রাজনীতি ছেড়ে কিছু সময় পালাবে; কিন্তু পরে বড় লাঠি হাতে এসে চেয়ার টেবিল সব ভেংগে দিবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




