somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রলীগকে মাথা থেকে নামানোর পজিশনে আছে এখন শেখ হাসিনা

২৪ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭২ সালে ছাত্রলীগের রাজনীতির অবসান হওয়ার দরকার ছিল; স্বাধীন দেশে দরকার ছিল দক্ষ স্পেশালিস্ট, ইউনিভার্সিটিগুলো হওয়ার কথা ছিল রিসার্চ সেন্টার; এই উপযুক্ত সময়টুকু শেখ সাহেব উপলদ্ধি করতে অক্ষম হন; ছাত্রলীগই উনাকে এত উপরে তুলেছিল; আবার যখন ঐতিহাসিক কারণে ছাত্রলীগকে আওয়ামী লীগে পরিণত করার দরকার ছিল, উনি সেটা করেননি। দেশ যখন স্বাধীন হয়ে গেছে, ছাত্রলীগের কোন রাজনৈতিক ভুমিকা থাকার কথা নয়; ছাত্রলীগের গুরুত্ব কমে গিয়েছিল, ছাত্রলীগের হাতে রাজনৈতিক ইস্যু ছিল না; দরকার ছিল পড়ালেখায় ফিরে যাওয়া; শেখ সাহেব থেকে সঠিক রোডম্যাপ না পেয়ে তারা অকারণ ইস্যু খুঁজে বের করলো, এ্যামিবার মত নিজকে দুইভাগ করলো; দুইভাগ হওয়ার পর, ইস্যুর অভাব হলো না: কেহ মুজিববাদ কায়েম করছে, বাকীরা বৈজ্ঞানিক সমাজতণ্ত্রের সৈনিক হলো; কাজের কাজ হলো, তাদের মারামারি শেখ সাহেবের ভিত্তি নরম করে দিলো; শেখ সাহেবের মৃত্যুর প্রেক্ষাপট তৈরিতে ছাত্রলীগ বিরাট ফ্যাক্টর ছিলো।

শেখ হাসিনা ৩৪ বছর রাজনীতি করে এমন যায়গায় এসেছে যে, ছাত্রদল ও শিবির আর কোন ফ্যাক্টরই নয়; এদের নিস্ক্রিয় করতে ছাত্রলীগের আর দরকার নেই; আবার ছাত্রলীগ এখন প্যারালালী কয়েকটা আছে, প্রতি কমিটিতে ২/৩ ভাগে বিভক্ত হয়ে অবস্হান করছে। এই ছাত্রলীগ শেখ হাসিনার কোন দরকার নেই; এরা যেকোন সময়ে, যেকোন প্রকার বিপদ ডেকে আনবে; এই বহু-মস্তক দৈত্যকে মাথা থেকে দুরে ফেলে দিলে শেখ হাসিনার মাথাও কিছুটা শান্তি পাবে।

আইন করে ছাত্র রাজনীতি বন্ধ করে দেয়ার দরকার; যারা ভোটার হবে, তারা পার্টির রাজনীতি করবে সোজাসুজি। ছাত্র অবস্হায় যারা রাজনীতি করতে চায়, তারা রাজনীতি করবে ক্যাম্পাসের বাহিরে।

আমাদের গ্রাজুয়েটদের পড়ালেখার করুণ অবস্হা, এরা দেশে বেকার, বাহিরে ট্যাক্সী ড্রাইবার; যারা পার্টির সাথে যুক্ত তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি করে জাতিকে ত্রাসের মাঝে রেখেছে।

শেখ হাসিনার জন্য এখনি বড় সুযোগ; আশাকরি বাবার ভুলটা উনি করবেন না; অনেকদিন বিএনপি ও জামাতের চাপে থাকায় উনি মনে করতেন যে, ছাত্রলীগ দরকার; এখন সুযোগ এসেছে ছাত্রলীগ, ছাত্রদল ও শিবিরকে ছাত্র জীবনে ফিরে যাবার সুযোগ দেয়ার।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৫ সকাল ৯:১৭
১৬টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×