ছাত্ররা ছাত্র, কিছু না কিছু শিখছে; আবার তারাই নীতি নির্ধারণ করছে; ফলে, তাদের কোন নীতিই কোনকালে ঠিক ছিল না; তারা যত আন্দোলনই করেছে, সবগুলোই ভুল ছিল; ফলে, আন্দোলন থেকে প্রাপ্তি মোটামুটি খারাপ ছাড়া ভালো হয়নি।
আজকের আন্দোলনটা হলো ভ্যাট দিবে না, সেজন্য; ভালো ভ্যাট দিও না; ৭০ হাজার টাকা ভ্যাট আসবে হয়তো মাস্টার্স অবধি; সেটা দিচ্ছে না; কিন্তু ১০ লাখ টাকা ফি কেন দিচ্ছ? শেখ মুজিবর রহামান, তাজুদ্দিন সাহেব, মুহিত, জিয়াউর রহমান, শেখ হাসিনা হয়তো সারা জীবনে মিলে ১০০ টাকাও ফি দেয়নি। তখনকার ১০০ টাকা যদি ২০ হাজার হয়, তা দাও; কিন্তু ১০ লাখ কেন দিচ্ছ?
১০ লাখ ফি দিতে গিয়ে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে, সেটা আমাদের ছাত্ররা জানে? তাদের পিতামাতা কতভাবে অন্যায়, কত রকম চুরি, ও কতভাবে নিজদিগকে বন্চিত করছেন?
আনন্দোলন তো হওয়ার কথা ফি না দেয়ার জন্য, ও সবাইকে পড়ার সুযোগ দেয়ার জন্য; হাউকাউ ভ্যাটের জন্য কেন?
সব বাংগালী ছেলেমেয়েকে ফ্রি পড়াানোর টাকা ও রিসোর্স সরকারের কাছে আছে; বিশ্বে যারা বিনা পয়সায় পড়ায়, তারা মানুষ, সুখে শান্তিতে আছে; যেসব দেশে পড়ালেখা দামী, তারা অনুন্নত ও দু:খী।
ছাত্রদের আন্দোলন হওয়ার দরকার ১০০% বাংগালীকে ফ্রি পড়ার সুযোগ দিতে হবে; ৩০% ফ্যামেলী, যারা নিজেদের ছেলেমেয়েকে নিজ খরচে পড়াতে পারবে, তারা পড়াক; বাকীরা আয় অনুসারে ফি দেবে; পরিবারের আয়ের ১০% পড়ার খরচ হিসেবে সরকারকে দিয়ে দেবে; বাকীটুকু সরকার করবে; এটাই আন্দোলনের বিষয় হতে পারে; আর সব আন্দোলন হবে ইউনিভার্সিটির অডিটোরিয়ামে, প্রাইম মিনিস্টার ওখানে যেতে বাধ্য; রাস্তাঘাটে রাখাল ছেলের আন্দোলনের অবসান হোক।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



