somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিসের ভ্যাট? ডাকাতদের থেকে প্রাইভেটকে কেড়ে নিয়ে ছাত্রদের পরিবারকে মালিক করা হোক

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভুলক্রমে 'সরকারী' ইউনিভার্সিটিগুলোকে 'পাবলিক' ইউনিভার্সিটি বলে আসছে মানুষ; আসলে 'পাবলিক' ইউনিভার্সিটি হবে, সেই ইউনিভার্সিটি, যেটার 'শেয়ার' বিক্রয় হবে; যাক, আমাদের জাতির পড়ালেখা কম হওয়ায়, তাদের নিজস্ব পরিভাযা আছে, যা এক্ষেত্রে বেকুবীর সামিল; আমাদের কোন পাবলিক ইউনিভার্সিটি নেই, আছে সরকারী ইউনিভার্সিটি।

এবারের ভ্যাটের আন্দোলনটা অনেক কিছুই সামনে এনেছে; তবে, মানুষের এনালাইসিস ক্ষমতার অভাবে সেগুলো চোখে পড়বে না; পড়বে ভ্যাট কেন যুক্ত হলো? ভ্যাট জাহান্নামে যাক, এত টাকা ফি কেন?

ভ্যাট যুক্ত হওয়ার কারণ হলো, মুহিত দেখেছে প্রাইভেট ইউনিভার্সিটির মালিকেরা 'হাজার কোটী' পকেটে ঢুকাচ্ছে, খুবই সহজে টাকা বানাচ্ছে, যা বানানোর কথা ছিল না। সে ওদের থেকে কিছু টাকা আদায় করতে চেয়েছিল; মনে হয়, সেটা করতে পারেনি; সহজটা করেছে, যারা ১০ লাখ খরচ করে সার্টিফিকেট কিনছে, তাদের থেকে ৭০ হাজার টাকা ধরে নেয়ার চেস্টা করে ছোটখাট একটা লাথি খেয়েছে।

আমাদের দেশের অর্থনীতি অনুসারে, প্রাইভেট ইউনিভার্সিটি থাকতে পারে না; আমাদের দেশে প্রাইভেট ইউনিভার্সিটির মালিকানা যারা পেয়েছে, এরা সবাই কোন না কোনভাবে দুর্নিতিবাজ, সুযোগ সন্ধানী; ড: মহিউদ্দিন আলমগীরের কথা ভাবুন; ছাত্রলীগের গুন্ডাপান্ডারাও ইউনিভার্সিটির মালিক, এরা কি পড়ালেখা কি জিনিষ বুঝে?

৮৩টি ইউনিভার্সিটি দেশের ৬৪% ছাত্রদের পড়াচ্ছে; বেশীর ভাগই টাকা আদায় করছে, সময় হলে সার্টিফিকেট দিচ্ছে; এটা বন্ধ হওয়ার দরকার। সরকার ও দুস্টদের ষড়যন্ত্রে প্রাইভেটের সৃস্টি হয়েছে; কয়েক'শ চোর ডাকাত হাজার কোটী আয় করে নিয়েছে; পড়ালেখা ওরা নিজেরাও জানে না।

এই ৮৩টি ইউনিভার্সিটিকে 'পাবলিক' ইউনিভার্সিটিতে পরিণত করার জন্য সরকার একটা ইনভেস্টমেন্ট কোম্পানী গঠন করে, প্রথমে ছাত্রদের মা-বাবার কাছে বন্ড বিক্রয় করে পরিচালনার টাকা যোগাড় করতে পারে; পরে, ৩/৪ বছরের মাঝে সেই সব বন্ডকে 'শেয়ারে' পরিণত করতে পারে; ছাত্রদের পরিবার ও সাধারণ মানুষ সেগুলো কিনবে, পড়ালেখার খরচ ১০০ গুণ কমে আসবে।

পড়ালেখার নামে, প্রাইভেটের নামে ডাকাতি বন্ধ হওয়া দরকার। আমার পোস্টটি ফাইন্যান্সের লোকেরা বুঝতে পারবেন, আশাকরি।

২০১৫ সালে, সব বাংগালীকে ফ্রি পড়ানোর মতো টাকা ও রিসোর্স জাতির আছে; সরকার হয় বুঝতেছে না, বা ষড়যন্ত্র করে জাতিকে পড়াচ্ছে না।






সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

লিখেছেন অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

×