সরকার বলেছে যে, ভ্যাট দিতে হবে না এই বছর; মুহিত পিছু সরেছে, নিজের মুখ রক্ষার জন্য বলছে সামনের বছর দিতে হবে; সামনের বছর উনার থাকার সম্ভাবনা কতটুকু, এবং সরকার কি একই ভুল আবার করবে? আসলে প্রাইভেট শিক্ষার নামে ডাকাতী করছে কিছু লোক, ছাত্রদের সেইদিকে খেয়াল নেই, তাদের আন্দোলন প্রাইভেটের ডাকাতদের সাহায্য করেছে মাত্র; অবশ্য ভ্যাট চাওয়াই ভুল ছিল; দরকার ছিল প্রাইভেটের ডাকাতদের থেকে মোটা ইনকাম ট্যাক্স চাওয়া।
যাক, ছাত্রদের আন্দোলন করার দরকার ছিলো, রাস্তায় নামার মাঝেও আনন্দ আছে; যেহেতু সরকার বলেছে এ বছর ভ্যাট নেবে না, আন্দোলন রাস্তা থেকে গুটায়ে নেয়া দরকার; কারণ, ছাত্রদের আন্দোলনে আরো অনেকে অছাত্র হয়ে ঢুকে যেতে পারে; সরকার তাই চিন্তিত আছে। আবার অনেকে ছাত্রদের আন্দোলন বড় করার চেস্টা করছে, তারা ছাত্রদের উস্কানী দিতে পারে; তখন সরকার মার দিতে পারে ছাত্র, অছাত্র সবাইকে মিলে।
শিক্ষকদের বেতনের দাবীর যৌক্তিকতা আছে, সরকারের উচিত শিক্ষকদের সাথে আলোচনা করে, উনাদের দাবীগুলো মেনে নেয়া। তবে, শিক্ষকদের উপর জাতির আস্হা কমে যাচ্ছে, উনারা নিজের বেতন বেশী চাচ্ছেন, কিন্তু জাতির ১০০% মানুষকে শিক্ষিত করার দাবী কোনদিনই করেননি, ইহা খুবই দু:খজনক, এবং প্রমাণ করেছে যে, উনারা প্রফেশানেল নন, সামান্য চাকুরীজীবি মাত্র।
শিক্ষদের আন্দোলন সব সময়েই শিক্ষাংগেন থাকা দরকার, উহাকে রাস্তায় আনা ভুল; কিন্তু লাল, নীল, সাদা, কালোরা ভুলে যান যে, উনারা শিক্ষক, প্রফেশানেল রাজনীতিবিদ নন; সরকার হয়তো এক সময় লাঠি নিয়ে বের হবে; উনাদের দিক উনারা করেছেন, এখন সরকার সমাধান নিয়ে এগিয়ে আসুক; দরকারের চেয়ে বেশী করলে, সরকার মার দেবে হয়তো; কারণ, সরকার শিক্ষকদের ভয় করে না, কিন্তু শিক্ষকদের পেছনে মিক্ষকেরাও আছে, তা সরকার দেখছে।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



