আমাদের মানুষকে শেখ সাহেব, জেনারেল জিয়া, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা পড়ায়নি; তারা আরবে, আর মালয়েশিয়ায় দাস হয়েছে; থাইল্যান্ডে কবরে যাচ্ছে, ভু-মধ্য সাগরে, আন্দামান সাগরে ডুবছে; আফ্রিকার জংগল হয়ে ইুরোপে যেতে মরছে।
২০ লাখের বেশী শিশু কলকারখানায় ও গৃহ ভৃত্য হিসেবে কাজ করছে; ১৬/১৭ বছর বয়স হলে, এরা গার্মেন্টস'এ যাবে, বা রিক্সা চালক হবে; টাকার ব্যবস্হা হলে এরা মালয়েশিয়া, আরব, পাকিস্তানে যাবে কাজ করতে; এটাই এদের প্রাপ্য? এদের সম বয়স্করা ইংরেজী স্কুল, ক্যাডেট কলেজ থেকে শুরু করে সব স্কুলে পড়ছে।
শিশুরা পরিবারের জন্য আয় করছে, নিজের জন্য আয় করছে, ভবিষ্যতকে বিসর্জন দিয়ে। এটা সঠিক নয়, আমরা কিছুটা দরিদ্র জাতি, কিন্তু জাতির সবাইকে ফ্রি পড়ানোর মতো টাকা আমাদের আছে।
এদের পড়ানোর মতো টাকা, শিক্ষক, স্কুল গৃহ মিলে সব রিসোর্স আমাদের আছে; আমাদের সরকার তাদিগকে দিচ্ছে না; তাদের হয়ে, তাদের সম-বয়স্করা কিছু বলছে না; শিক্ষকেরা কিছু বলছে না; সমাজের অন্যেরা তো কিছুই বুঝার মত অবস্হায় নেই।
সরকারের লোকেরা কয়েক কোটী টাকা ঘুষ খেয়ে প্রাইভেটের লাইসেন্স দিয়েছে; এখন প্রাইভেটের ডাকাতেরা, যারা নিজেদের সময় ফ্রি পড়ালেখা করেছে, তারা দেশের মানুষের পকেট থেকে বিলিয়ন বিলিয়ন টাকা ডাকাতী করছে, না পড়ায়ে সার্টিফিকেট দিচ্ছে।
৬৩% ছাত্রছাত্রী প্রাইভেটে পড়ছে; যারা পড়ছে, তাদের মাঝে ৩০% সব ধরেণের ফি ইতয়াদি দিয়ে সচ্ছল জীবন যাপন করছে; বাকী ৭০% ভাগ, তদের জমানো আয়, জমি জমা থেকে, ঋণ করে, বা দুর্নীতি করে ছেলেমেয়েদের প্রাইভেটের খরচ যোগাচ্ছে। মানুষের পকেট কেটে প্রাইভেট শিক্ষার ব্যবসা করছে; এ ধরণের ব্যবসা চালু হওয়ারই কথা ছিল না। প্রাইভেটে পড়ানোর ব্যয় পাবলিক থেকে হাজার গুণে বেশী; গড়ে পড়ালেখা নেই বললেই চলে, সময় মতো সার্টিফিকেট দিয়ে দিচ্ছে।
দেশের ৫ বছর থেকে ২৪ বছরের যে কোন নাগরিককে পড়ানোর মত সম্পদ জাতির আছে; সরকার ব্যবস্হা না নিয়ে, প্রাইভেট নামক ডাকাতদের ব্যবসায় নামায়েছে।
প্রাইভেট যারা চালাচ্ছে, এরা সুযোগ সন্ধানী; এরা পড়ালেখার কেহ নয়। ড: মহিউদ্দইন আলমগীর, ছাত্র লীগনেতা, বিএনপি নেতরা ও কিছু প্রাক্তন সেক্রেটারী শিক্ষার নামে ডাকাতী করছে; এরাই প্রাইভেট চালু করায়েছে সরকারের লোকদের ঘুষ দিয়ে।
প্রাইভেট যদি থাকতেই হয়, সেইসব প্রাইভেটের মালিক হওয়ার দরকার বড় বড় সমবায় সমিতি, যার সদস্য হবেন ছাত্রদের মা-বাবা ও সাধারণ মানুষ। প্রাইভেট নামের ডাকাতদের থেকে শিক্ষা ব্যবস্হা নিয়ে, সেগুলোকে 'পাবলিকে' পরিণত করলে, সবাই শেখ সাহেব, তোফায়েল আহমেদ, শেখ হাসিনার মতো ফ্রি পড়তে পারবে।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



