পাকিস্তান, ভারত, আরবদেশ ও মালয়েশিয়ার যৌন পল্লীতে বাংগালী মেয়েদের সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে; এদের বড় অংশকে বড় বেতনের চাকুরীর আশা দিয়ে নিয়ে যাচ্ছে; একাংশ জেনেশুনেই যাচ্ছে; যারা জেনেশুনে যাচ্ছে, তারা বাংলাদেশে হয়তো দেহ ব্যবসায় ছিল, এখন অন্য দেশে যাচ্ছে ভালো আয়ের আশায়।
চাকুরীর আশা দিয়ে যাদের নিচ্ছে, এরা মোটামুটি অশিক্ষিত, এরা দেশে হয়তো গার্মেন্টস এ কাজ করতে পারতো; কিন্তু দেশের গার্মেন্টসগুলো শহর কেন্দ্রিক হওয়ায় এরা টিকে না, শহরে থেকে চাকুরী খোঁজার, বা চাকুরী পেলে থাকার ব্যবস্হা এদের নেই।
কমপক্ষে ১০ লাখ মেয়েকে বিদেশে নিয়ে গেছে পাচারকারীরা সময়ের সাথে; কিছুদিনের মাঝে এসব মেয়েরা অসুস্হ হয়ে পড়ে, পরে ভিক্ষা করে, বা গৃহভৃত্য হয়ে থাকার চেস্টা করে; কেহ কেহ দেশে ফিরে আসে।
এ ব্যাপারটাকে শেখ হাসিনা একটা চ্যালেন্জ হিসেবে নেয়া উচিত; শহরের, উপশহরের বা গ্রামের মেয়েদের আয়ের জন্য চাকুরীর ব্যবস্হা করার জন্য ছোট একটা ইনভেস্টমেন্ট কোম্পানী গঠন সম্ভব, যেখানে সরকারই মুল বিনিয়োগকারী হতে পারে; এটা হতে পারে কুটীর শিল্পর অন্তর্ভুক্ত; এতে সরকারের দরকারী ও প্রয়োজনীয় পণ্য উৎপাদন করতে পারে।
জাতি মোটামুটি এদের নিয়ে ভাবে না; কারণ, এরা সমাজের দরিদ্র অংশ থেকে আসে; এরা কখন কোথায় কেহ খবের রাখে না; তাই, শেখ হাসিনাকে সরাসরি এদের খবর রাখা দরকার।
এদেরকে দেশে ফিরায়ে এনে, এদেরকে স্বনির্ভর করে তোলা শেখা হাসিনার সরকারের দায়িত্ব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

