শেখ হাসিনা গিয়েছেন জাতি সংঘে; আপনি সুযোগ পেলে, উনাকে কি নিউইয়র্ক শহরে জুতা দেখাবেন, বিশ্রী ভাষায় প্লাকার্ড লিখে প্রতিবাদের যায়গায় অপমান করবেন? আমেরিকা হলো সমস্যা সমাধানের দেশ; যারা জুতা দেখাচ্ছে, বিশ্রী প্লাকার্ড দেখাচ্ছে, তারা কখনো শেখ হাসিনার সাথে বসতে চায়নি নিউইয়র্কে; এদের বিরাট অংশ নিউইয়র্কের রাখাল বালক, মোটামুটি ট্যাক্সী চালায়, বউ বাচ্ছারা সরকারী সাহায্য নেয়; এরা বিএনপি ও আওয়ামী লীগ করে এখানে; মিটিং'এর নামে প্রায়ই মারামারি করে নিজেদের মাঝে, পদের জন্য।
এই রাখাল বালকদের প্রতিবাদে গতকাল যোগ দিলেন আমাদের নোবেল বিজয়ী ড: ইউনুস; উনি চাইলে বানকি মুন, বা হিলারী উনার সাথে বসে কথা বলতে রাজী; সেখানে তিনি শেখ হাসিনার সাথে কোথায়ও বসে কথা বলতে পারলেন না; যোগ দিলেন রাখাল বালকদের সাথে!
ড: ইউনুস অবশ্যই বড় মাথার লোক, আমাদের চেয়ে কোটীগুণ ভাবনা ও এনালাইসিস ক্ষমতার অধিকারী; তবে, বাংলাদেশে বাস করে শেখ হাসিনার বিপক্ষে নিউইয়র্ক শহরে, বিএনপি'র রাখালদের প্রতিবাদ সভায় যোগ দেয়ার লজিক আমি বুঝতে পারছি না। উনি হয়তো এমন কিছু জানেনে, যা আমরা অনুমান করতে পারছি না; হয়তো তিনি ধরে নিয়েছেন যে, শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না আর; অথবা তিনি আর বাংলাদেশে কিছু করবেন না।
কিং ডেভিড, রাখাল বালক থেকে রাজা হয়েছিলেন; ড: ইউনুস কি নোবেল বিজয়ী থেকে রাখাল বালকে পরিণত হলো?
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




