আরবদেশে বাংগালী ডাক্তার ও ইন্জিনিয়ারদের ভালো অবস্হা দেখে অদক্ষ শ্রমিক বাংগালীরা বুঝতে পারেন, জীবনে তাঁরা কি হারায়েন; নিউইয়র্কে ডাক্তারদের টাকা দেখে বাংগালী ট্যাক্সী ড্রাইারেরা দীর্ঘশ্বাস ছাড়ে, জীবনে কেন ডাক্তারীটা পড়তে পারলো না; লন্ডনে বাংগালী ডাক্তারদের উঁচু নাকের ছায়ায় হারায়ে যায় বাংগালী রেস্টুরেন্টে শ্রমিকদের সকল আয়োজন।
যারা জন্মেই বুঝেছে যে, মা বাবার কোন সম্পদ নেই, এমনকি ঘুমানোর ঘরটাও নিজের নয়; তাদের সম্পদ কি হওয়ার কথা ছিল? শিক্ষা, শিক্ষা ও শিক্ষা।
সেই শিক্ষাকে তাদের নাগালের বাহিরে নিয়ে গেছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ও জাপা। একজন গার্মেন্টস কর্মী যদি না খেয়ে, না পরে, রাস্তায় ঘুমায়ে ২৫ বছর কাজ করেন, তা'হলে উনার ছেলে প্রাইভেট ইউভার্সিটিতে পড়ে ডাক্তার হতে পারবেন; যা বেটা এবার ডাক্তার হওগে!
ক্যাডট কলেজ থেকে যারা বের হয়ে মেডিক্যাল বা ইন্জিনিয়ারিং শেষ করে, সরকার তাদের পেছনে গড়ে ২০ লাখ টাকা খরচ করে; যারা আরবদেশে অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করছে, সরকার তাদের পেছনে গড়ে ২/৩ হাজার টাকা খরচ করেছে; আরব যেতে সরকার গড়ে ১ লাখ টাকা ওদের পকেট থেকে নিয়েছে; এরপর ওরা 'হার্ড কারেন্সী' দিয়ে সরকারের বাহবা পাচ্ছে; ঘুরেফিরে ঐ শ্রমিকের ছেলে বাবার মত আরবদের দাস হচ্ছে।
আমাদের জাতীয় প্রফেসর ডা: নুরুল ইসলাম ১৯৪৫ সালে, কলিকাতাস্হ চট্টগ্রাম সমিতির বৃত্তি পেয়ে কলিকাতায় ডাক্তারী পড়েন; মরার আগে চট্টগ্রামে বিশাল প্রাইভেট ইউনিভার্রসিটি স্হাপন করে গেছেন; ডাক্তারী পড়তে কমপকে ২০/২৫ লাখ দরকার; জাতীয় প্রফেসর বটে!
যাদের জমি নেই, মা-বাবা শিক্ষিত নয়, বাবা বিদেশে চাকুরী করে, মা বা বাবা গার্মেন্টস'এ কাজ করে, ও চাষীর ছেলেমেয়েদের ফ্রি পড়ানোর শুরু করা হোক; শেখ হাসিনার সরকারের এই টাকা আছে; তখন জাতিসংগের পুরস্কারের দরকার হবে না; বাংগালীরা পুরস্কার দেবেন।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




