জামাতের কোয়ালিশনে বিএনপি, নাকি বিএনপি'র কোয়ালিশনে জামাত এখন? জামাতীদের চেয়ে খালদা জিয়া কি চালাক যে, উনি জামাতীদের চালচ্ছেন, নাকি জামাতীরা খালেদা জিয়াকে চালাচ্ছে? আসলেই, গরু গাড়ী নিয়ে যাচ্ছে, কানা গাড়োয়ান বসে বসে পা নাড়াচ্ছে!
আওয়ামী লীগ যদি মানুষের ইচ্ছানুসারে দেশ চালাতো, মানুষের স্বপনকে বাস্তবায়ন করতো, মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়ন করতো, বাংলাদেশে এত দলের উদ্ভবই ঘটতো না; আজও সময় আছে, শেখ সাহেব, মওলানা ভাসানী যেভাবে এদেশ চালাতে চেয়েছিলেন, মানুষকে নিয়ে সেই পথে এগুলে জামাত ফামাত পাকিস্তান ও আফগানিস্তানে সুযোগ খুঁজতে বের হবে।
আও্যামী লীগ ভালো করছে না, কিন্তু নিশ্চয় ফালু, তারেক, কোকো, গিয়াস, পিন্টু, খোকা, আমান, আব্বাসদের মতো হাওয়া ভবন স্টাইলে দেশ চালাচ্ছে না; নাসিম, মায়া, টুকু বকবক কম করে, কাজ করলে জাতি আরো ভালো করতো, সন্দেহ নেই; কিন্তু এরপরও ওরা পাকী এজেন্ট খালেদা জিয়ার মত বাংগালী বিরোধী কেহ নয়।
দেশ যদি আওয়ামীদের চালাতে হয়, পৌরসভা চালাতে জামাতের কোয়ালিশন দরকার কেন? আবার নিজামী, কাদের মোল্লা, মুজাহিদের শিষ্যদের আমাদের পৌর সভায় আনতে হবে কেন? ওরা হলো পাকী সৈনিক, ওরা কেন আমাদের পৌরসভার চেয়ারে এসে বসবে?
শেখ হাসিনাকে চাপ দেয়া হোক, সে যেন উনার বাবাকে ও মওলানা ভাসানীকে অনুসরণ করে জাতির ১৭ কোটীকে পড়ালেখায়, কাজে, বাসস্হানে ও চিকিৎসায় সমান সুযোগ করে দেয়; সে যেন তার সাগরেদদের সঠিকভাবে দেশ চালাতে বাধ্য করে।
আমরা জামাতের কোয়ালিশনকে আমাদের পৌর সভায় দেখতে চাই না; আমরা চাই না যে, নিজামী ও মুজাহিদের ছোট ভার্সন গুলো আমাদের পৌরসভার চেয়ারে বসুক ও গ্রেনেড ব্যবসা চালু করুক; ঝাটা মার ১৯৭১ সালের খুনীদের!
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




