২৩৪ পৌর সভায়, ২৩৪ জন উচ্চ-শিক্ষিত, দক্ষ, সত ব্যক্তিকে নমিনেশন দিয়ে শেখ হাসিনা নিজের ইমেজকে ক্লিন করতে পারতেন; এলাকার সবচেয়ে যোগ্য ব্যক্তিকে নমিনেশন দিলে, সেই ব্যক্তি নিজ গুণে ভোট পেয়ে যেতেন; যদি ২৩৪ জনের মাঝে ৩৪ জন জয়ী হলেও মানুষ শেখ হাসিনার সুনাম করতেন; এমন কি, যদি সবাই পরাজিত হলেও, মানুষ শেখ হাসিনার সুনাম করতেন, দুর্নাম হতো ভোটারদের; এবং মানুষ নিজেই বলতো যে, ভোটারদের কারণে বাংলাদেশে সঠিকভাবে ভোট করা সম্ভব নয়।
যদি ২৩৪ পদেই জামাত-বিএনপি জয়ী হতো, তাতে কিছু আসতো যেতো না; জামাত-বিএনপি'র সবাই কোন না কোন কারণে, ২ বছরের মাঝে জেলে চলে যেতো; কারণ, জামাত ও বিএনপি' যাদের নমিনেশন দেবে, তাদের নামে ইতিমধ্যই গড়ে ২/৪ টা করে মামলা আছে; এসব অপরাধীরা আগামীতেও অপরাধ করবে।
শেখ হাসিনার রাজনীতির ৩৪ বছর চলছে; এ ধরণের সুযোগ আর তৃণ মুলে আসবে বলে মনে হয় না; সুতরাং উনার শেষ সুযোগ চলে গেলো।
উনি টাকা পয়সা-ওয়ালা মাসলম্যানদের নমিনেশন দিচ্ছেন বলে শোনা যাচ্ছে; এখানে, উনি খালেদা জিয়াকে অনুসরণ করছেন; উনার ভুল ধরণা, বাংলায় মাসলম্যান ছাড়া, টাকা ছাড়া কেহ জয়ী হতে পারবে না। দু:খের বিষয়, উনি উনার বাবাকে অনুসরণ করছেন না।
উনি ১ জন মাসলম্যানকে নমিনেশন দিয়ে, হয়তো ১ লাখ মানুষকে দুরে সরায়ে দিলেন, বদনাম কিনলেন; মনে হচ্ছে, যারা ৭ বছর বয়সে শিখে না, ৭০ বছর বয়সেও শিখে না; সেজন্যই শেখ সাহেব উনাকে রাজনীতিতে আনতে চাননি; দু:খের বিষয় জেনারেল জিয়া ও দেশ বিরোধীদের সন্মিলিত কার্যকলাপ উনাকে রাজনীতিতে এনেছে।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




