যুদ্ধের সময় লোকমান খান উত্তর চট্টগ্রামের নিজামপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন; তিনি কৃষক পরিবারের ছেলে, ৪ ভাইয়ের মাঝে তৃতীয়; ভালো ফুটবল খেলতেন, কলেজ টিমে ছিলেন। এপ্রিলের মাঝামাঝি মিরসরাই যুদ্ধে তিনি ভলনটিয়ার হিসেবে বাংকার, ট্রেন্চ খুঁড়তে ও যেড-ফোর্সের মুক্তিযোদ্ধাদের খাবার সরবরাহে সাহায্য করেন। মে মাসে ট্রেনিং নিয়ে তিনি যেড-ফোর্সে যোগ দেন। তিনি রেজুমিয়া ও চাঁদগাজীতে যুদ্ধ করেন; আগস্ট মাসের শেষের দিকে তাঁকে নিজ এলাকায় একটি অপারেশনের দায়িত্ব দেয়া হয়; অপারেশনের পর, তিনি যেডের হয়ে সেই এলাকায় একটি গেরিলা সেকশন'এর দায়িত্বে থাকেন; অক্টোবরের শেষ দিকে পাকিস্তানী বাহিনী তাঁকে ঘিরে ফেলে; উত্তর মিরসরাইতে তিনি শহীদ হন।
বিজয়ের মাসে, আমি লোকমান খানের সৈনিক জীবন, ও দেশের জন্য অবদান নিয়ে লিখবো। গ্রাম বাংলার এক কৃষক পরিবারের ছেলে জাতির প্রয়োজনে, স্বল্প ট্রেনিং নিয়ে বেংগল রেজিমেন্টে যোগ দিয়ে পাকিস্তানী বাহিনীর বিপক্ষে যুদ্ধ করেছিলেন জাতিকে মুক্ত করার জন্য; এটা বীরত্বের কাহিনী, আত্মত্যাগের কাহিনী, অবদানের কাহিনী।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




