৬ দফায় একটা 'স্বপ্ন' ছিল, ভালো জীবনের স্বপ্ন, সোনার বাংলার স্বপ্ন; এতে আনুমানিক ৬ কোটী মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন; ততকালীন পাকিস্তানের অন্য দলের নেতারা ৬ দফা পছন্দ করেনি; এমন কি আওয়ামী লীগের অনেকে পছন্দ করেনি; তবে, 'শেখ ভাইয়ের' বিপক্ষে কেহ মুখ খুলেনি; যেভাবে, এখন শেখ হাসিনার বিপক্ষে কেহ মুখ খোলে না; তবে, শেখের সময়, শেখের বিপক্ষে আওয়ামীরা মুখ খুলতো না শ্রদ্ধা ও আস্হা থেকে; শেখ হাসিনার বেলায়, মনে হচ্ছে, তা সঠিক নয়।
বাকশালে ৬ দফার থেকেও বড় স্বপ্ন ছিল; কিন্তু মানুষকে তা জানানো হয়নি; ৬ দফার সময়, শেখ সাহেব বাংলা চষে ফেলেছিলেন মানুষকে ৬ দফা জানানোর জন্য; পল্টন, রেসকোর্স, রমনা, লালদীঘি, পলোগ্রাউন্ড'এর ঘাস মরে গিয়েছিল মানুষের পায়ের নীচে; ৬ দফার বেলায়, শেখ সাহেব 'মুল থেকে উপরে' দিকে 'গেছেন; মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন ৬ দফাকে।
বাকশাল করে তিনি আবার মানুষকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন; কিন্তু এবার তিনি ভুল পদ্ধতি অবলম্বন করলেন, "উপর থেকে মুলের দিকে", প্রথমে তিনি সব দলের নেতাদের, প্রশাসনের বড় পদগুলোকে পাশে নিলেন, ৮ কোটী জনতা রয়ে গেলো দুরে; এখানে ছিল বিরাট ভুল; তিনি নিজেই মানুষ থেকে দুরে রয়ে গেলেন। তিনি এই ভুল না করলে, আজ আমরা চীনের মতো, বা কাছাকাছি থাকতাম
এ সুযোগটাই সিআইএ, আইএসআই ও পরাজিত শক্তি কাজে লাগালো।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




