সম্ভাবনা অবশ্যই আছে; তবে, প্রোবাবিলিটি খুবই ছোট। আওয়ামী লীগ কি এটা নিয়ে ভাবছে না? আজকের আওয়ামী লীগ, ১৯৭৫ সালের মত অবস্হায় নেই; ফলে, মনে হচ্ছে, আওয়ামী লীগ এসব ব্যাপারে ভাবার ও পদক্ষেপ নেয়ার জন্য লোকজন রেখেছে। লোকজন রাখার পরও, ঘটতে পারে; সরকারের পতন হলে কি কি ঘটার সম্ভাবনা, ভালো হবে, নাকি খারাপ হবে?
১৯৭৫ সালে, শেখ সাহেবের সরকারের পতনের পর, আওয়ামী লীগের অবস্হা হয়েছিল, বিরাট ভেড়ার পালে একটা নেকড়ে পড়লে যে অবস্হার সৃস্টি হয়, অনেকটা সেই রকম। জেনারেল জিয়ার মৃত্যুর পর, বিএনপি'র অবস্হা সেই রকম হয়নি; কারণ, মিলিটারীই আসলে ক্ষমতায় ছিল; বিএনপি ক্ষমতা হারায়নি, এবং পেছনে এরশাদ ছিল, মোটামুটি পুরো বাহিনী নিয়ে। পরে, এরশাদ ক্ষমতা দখল করেছিল, ও বিএনপি'র একাংশও দখল করেছিল; এতেও বিএনপি'র ক্ষতি হয়নি তেমন; কারণ, মিলিটারীর একাংশ তখনো বিএনপি'কে শক্ত করে ধরে রেখেছিল; এবং যারা বিএনপি'কে শক্তি দিতো, তারাই আবার এরশাদের শক্তি ছিল।
যদি, সরকারের পতন ঘটে, বিএনপি ক্ষমতায় আসতে পারবে না; কিন্তু আওয়ামী লীগ আবারো ভেড়ার পালের মতো অবস্হানে যাবে কিছু সময়ের জন্য; এর পেছনে বড় কারণ হবে, সম্পদ রক্ষার কারণে; আওয়ামীদের অনেকের হাতে এখন অনেক সম্পদ; কিছু ঘটলে, এরা পার্টির জন্য না দৌড়ায়ে, নিজের সম্পদ রক্ষার জন্য ব্যস্ত হবে; এতে কিছু সময়ের জন্য আওয়ামী লীগ কন্ট্রোল হারাবে।
তৃণমুলের আওয়ামীরা বেশ শক্ত পজিশনে ফিরে যাবে ও ক্ষমতা পুনোরোদ্ধারে লেগে যাবে। বিএনপি ও জামাত মিলে ক্ষমতায় যাবার চেস্টা করতে পারে; কিন্তু তারা সফল হবে না। আওয়ামী লীগ কিছু সময়ের জন্য না থাকলেও, তারেকসহ প্রবাসে অবস্হিত বিএনপি'র লোকদের ফেরত আসতে দেয়া হবে না, মনে হয়।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




