ট্রাম্পের উপর বিশ্বের নজর, বিশ্বের অনেকেই বলছে যে, ট্রাম্প শেষ অবধি আমেরিকান প্রেসিডেন্ট হতে পারবে না; প্রেসিডেন্ট হোক, বা না হোক, সে কিন্তু আমেরিকা ও বিশ্বে যত মুসলীম-বিরোধী আছে, সবার বুকের কথা মুখে নিয়ে এসেছে, "মুসলমানদের আর আসতে দিওনা, তাদের ডাটাবেজ করে, তাদের উপর নজর রাখো"; পশ্চিমে কারো উপর 'নজর রাখলে' খবর আছে।
আমেরিকান সাধারণ মানুষ যেকোন ধর্মের মানুষকে পছন্দ করে, দেশের ভেতরে সবার ধর্মীয় অনুস্ঠানে যায়, দরকার মতো সাহয্য করে; তারা মুলত খৃস্টান, তাদের নিকটবর্তী ধর্ম হলো জুডাইজম; ধর্মের দিক থেকে জুডাইম ও খৃস্টান ধর্মের কমন বই হচ্ছে "ওল্ড টেস্টামেন্ট"।
মুসলমানেরা ইহুদীদের নবী ও খৃস্টানদের নবীদের 'মুসলমান' হিসেবেই দাবী করে নিজের নবী বানায়েছে; যাক, ইহুদী ও খৃস্টানরা মুসলমানদের নবীকে দাবী করে না; ফলে, ঐ ২ ধর্মের তরফ থেকে মুসলমানেরা তাদের ধর্মের ছোট ভাই নয়; তবে, তারা জানে, ইসলাম এক সৃস্টিকর্তায় বিশ্বাস করে।
আমেরিকানরা এখন হালকা ধর্মগুলোকে 'কাল্টের মত" নিয়ে সেগুলো নিয়ে মাততেও পছন্দ করছে; 'হরে কৃস্ন', 'বুড্ডাইজম' এখন বেশ জনপ্রিয়তা পাচ্ছে আমেরিকান ইয়ুংগীদের কাছে।
যাক, মুসলিম বিরোধীতা ও দেশের ভেতরে ও বাহিরে মুসলমানদের উপর কঠিন হবার ঘোষনা দেয়ার পর, ট্রাম্পের জনপ্রিয়তা আরো বেড়ে গেছে; এতে বুঝা যাচ্ছে যে, সাধারণ আমেরিকানরাও মুসলমানদের উপর ক্ষেপছে।
ট্রাম্প প্রস্তাব করছে যে, মুসলমান পরিবারগুলোর ঘনিস্ট আত্মীয়দের আর ইমিগ্রাণ্ট করে আনার দরকার নেই, কোন মুসলাম শরণার্থী আনার দরকার নেই, এখন যারা আছে, তাদের জন্য আলাদা ডাটাবেজ করে তাদের উপর নজর রাখা হোক।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




