১) বাংলাদেশে ৪৪ বছরে লোক সংখ্যা বেড়েছে ১৪৫%; সাড়ে ৭ কোটী থেকে ১৭ কোটী; এই ফর্মুলার পেটেন্ট বিক্রয় করা যাবে রাশিয়া, সুইডেন, ডেনমার্কের কাছে।
২) বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪৪ বছরের মাঝে, আওয়ামী লীগের সভাপতি ৩৪ বছর আছেন একজন, বিএনপি'র একজন ৩২ বছর ও জাপার সভাপতি আছে ৩৩ বছর, আরো থাকবে; গণতন্ত্রের এই ফর্মুলা আমেরিকা ও ভারতে রপ্তানী করা সম্ভব।
৩) দেশে এখনো ৪০ ভাগ মানুষ নাম লিখতে পারে না; সেই দেশে ৬৫% ছাত্র পড়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে; গড়ে ১০ লাখ বা বেশী টাকার দরকার ১ জন ছাত্রের ৪ বছরের ডিগ্রি শেষ করতে; সেখানে, গার্মেন্টস এর মিনিমাম বেতন ৫ হাজার টাকা; ১০ লাখ টাকা ২০০ মাসের বেতন। এটা সোমালিয়া ও আফগানিস্তানের দরকার।
৪) ৪৪ বছরে দেশে ৪০% চাষের জমিতে বাড়ীঘর ও কলকারখানা হয়েছে; এটা কার জন্য মডেল? গাজার জন্য।
৫) বিশ্বের সবচেয়ে দামী পার্লামেন্ট বাংলাদেশের, ২০০ একরের উপর অবস্হিত এই পার্লামেন্ট কোনদিন কোন নতুন বিল আসেনি; এখানে পিন্টু থেকে হাজারীরা এসে খেয়েদেয়ে পায়খানা করে গেছে। এটা লন্ডনের জন্য দরকার।
৬) প্রায় ১০০ একরের বেশী জমি ব্যবহৃত হয়েছে, ১ জনকে কবর দিতে, ইহা জেনারেল জিয়ার কবর; এই জমির দাম আমেরিকান টাকায় ১০০ বিলিয়ন ডলারের মতো; ইহা দরকার সিংগাপুরের জন্য।
৭) ঢাকার লোকেরা লোকেরা পায়খানা করে একটা নদী ভরায়ে ফেলেছে, বুড়িগংগা; এই মডেল দরকার জর্ডানের জন্য; ওদের নদী মনে হয় একটা।
উন্নয়নের মডেল নিয়ে আরও বলবো? দরকার নেই, মনে হয়!
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




