ব্লগার 'ভুমিহীন জমিদার', 'বিপরিত করোতল', 'মুক্তিযোদ্ধা-৭১'কে ও সকল মুক্তিযোদ্ধা ব্লগারকে বিজয়ের শুভেচ্ছা; সাথে সাথে সব ব্লগারদের বিজয়ের শুভেচ্ছা।
ব্লগে হয়তো আরো মুক্তিযোদ্ধা ব্লগার থাকতে পারেন, পরিচয় জানতে পারিনি; ভুমিহীন জমিদার, বিপরিত করোতল ও মুক্তিযোদ্ধা-৭১'এর সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল।
ভুমিহীন ব্লগিং করছেন অনেক বছর ধরে, এখন মনে হয়, ব্লগে তেমন আসেন না; উনি শেখ সাহেবের অফিসে কাজ করার সুযোগ পেয়েছিলেন কিছু সময়ের জন্য; শেখ সাহেবকে কাছের থেকে দেখেছেন; এখনো দেশের ব্যাপারে মাথা ঘামান, অনেক কিছুতে সাহায্য করেন; কিন্তু উনি দেশের প্রশাসন বা কোন কিছুর সাথে জড়িত নন।
বিপরিত করোতল প্রশাসনে চাকুরী করে অবসরে গেছেন; সামান্য কিছুদিন উনার লেখা পড়েছিলাম; সম্প্রতি উনি লিখছেন কিনা জানি না; খোঁজ নিতে হবে।
মুক্তিযোদ্ধা-৭১ অন্য ব্লগে লিখেন; সেই ব্লগ আমাকে ব্লকের পর ব্লক করায়, ওখানে যাইনা, অনেকটা প্রতিবাদ স্বরূপ; আগামী ২/১ দিনের মাঝে সেই ব্লগে গিয়ে উনার খোঁজ নেবো।
ভুমিহীন জমিদার খুবই ভালো আছেন; আশাকরি, বিপরিত করোতল ও মুক্তিযোদ্ধা-৭১ ভালো আছেন; উনারা সব সময় ভালো থাকুন, এই কামনা রলো।
আমার ধারণা, ৪৫ থাকে ৫০ হাজার মুক্তিযোদ্ধা জীবিত আছেন; এদের মাঝে ইপিআর ও বেংগল রেজিমেন্টের সৈনিকদের কারো কম্প্যুটার থাকার সম্ভাবনা নেই বললেই চলে; চাষীর ছেলে ও শ্রমিকদের কথা না বলাই শ্রেয়; শুধু ছাত্র মুক্তিযোদ্ধাদের সামান্য অংশ হয়তো কম্প্যুটার ব্যবহার করার সুযোগ পেয়েছিলেন; তাঁদের থেকে কয়জন যে, ব্লগিং করেছিলেন, বা করছেন কে জানে!
যাক, এই ৩ জনকে জানি, উনাদের জন্য অনকে অনেক শুভেচ্ছে রলো।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





