somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাংকিং, ফোন, বিদ্যুত, গ্যাস, রাস্তা, বাড়ী নির্মাণে, যান বাহনে মানুষের বিনিয়োগ প্রসংগে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাত্র গতকালও সরকার একনেকের এক মিটিং'এ, চলতি এক প্রকল্পে ৫০০০ কোটী টাকা বরাদ্ধ করেছে; যারা এসব প্রকল্পে কাজ করছে, এই টাকার সামান্য ২০% যদি লাভ করে, তারা ১০০০ কোটী লাভ করবে; লাভের অর্ধেক যদি ঘরে নেয় ৫০০ কোটী ঘরে যাবে; এই টাকাটা একটা চাইনীজ কোম্পানী ও কয়েকজন বাংগালীর ঘরে যাবে। ৫০০ কোটী ঘরে নিতে কত লাখ চাষীকে কত বছর মাঠে কাজ করতে হবে? কিন্তু এই প্রকল্পকে এমনভাবে ম্যানেজ করা সম্ভব যে, এই ৫০০ কোটী টাকা ১০/২০ লাখ পরিবার পেতে পারতো, এবং কাজও অনেক ভালো হতো!

এটা তো কিছুই না; ৫০০০ কোটী হলো ছিটেফোটা, সরকার ও আধা সরকার মিলে প্রায় ৩ লাখ কোটী টাকার কাজ করায় বছরে; এবং এই টাকার ৩০% থেকে ৪০% সামান্য কিছু লোকের পকেটে যাচ্ছে। ৩ লাখ কোটী টাকা খরচ করে সরকার উন্নয়নের যে ঢোল বাজাচ্ছে, সেটা ১৭ কোটী লোক শুনে, কিন্তু সেটার প্রত্যক্ষ ভাগ ওরা পায় না, পায় পরোক্ষ ভাগ; কিন্তু প্রত্যক্ষ ভাগই ১৭ কোটীর পাওনা, এবং মানুষকে সেটা দিলে আসল উন্নয়ন হবে; না হয়, আসল উন্নয়ন হবে কর্ণেল ফারুক, মেজর মান্নান, ওরিয়ন, সালমান রহমান, বসুন্ধরাদের।

আমাদের সরকার আমেরিকা, বৃটেনের মতো কড়া কয়াপিটেলিজম চালাচ্ছে দেশে; কিন্তু আমাদের লোক সংখ্যার ঘনত্ব বিশ্বের যেকোন দেশ থেকে বেশী; শিক্ষার হার আফগানিস্তানের চেয় ভালো, দক্ষতার দিক থেকে অদক্ষ শ্রমিক; আর মাথাপিছু সম্পদ হিসেব করলে, আমরা ফকির। আমরা আসলে বৃটেন, আমেরিকা বা জার্মানী নই।

আমাদের দেশে এসে ফোন, ব্যাংকিং, বিদ্যুত, গ্যাসে বিনিয়োগ করছে বিদেশীরা; অথচ বাংগালীর কাছে বিদেশীদের বিনিয়োগের থেকে বেশী টাকা অলস হয়ে পড়ে আছে; আর বিদেশীরা যেই টেকনোলোজী আনছে, সেগুলো ক্রয় করা সম্ভব।

বাংগালীর টাকাকে বিনিয়োগ করতে হলে, কিছু নতুন পদক্ষেপ নিতে হবে পুরাতন সমবায় পদ্ধতি ব্যবহার করে; এগুলো বর্তমান ব্যাংককিং ও ম্যানেজমেন্টের ফলে সোজা হয়ে গেছে।

ব্যাংকিং, ফোন, বিদ্যুত, গ্যাস, রাস্তা ও বাড়ী নির্মাণে, যান বাহনে মানুষকে বিনিয়োগের সুযোগ দেয়া হোক; মানুষ নিজ দেশে প্রবাসী হয়ে বসে আছে; বাহিরের মানুষ এসে টাকা আয় করছে এই গরীব দেশে।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১২
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×