
মানুষের যায়গা-জমি দখল করে, পানির দামে জোর করে কিনে, ও চারিদিকে বসবাসকারী মানুষের পরিবেশ বিনস্ট করে যদি বিদ্যুত কেন্দ্র চালু করা হয়, তাতে ভুক্তভোগী মানুষের মালিকানা থাকা লজিক্যাল, কি বলেন?
আলম গ্রুপ আমেরিকান ডলারে কয়েক বিলিয়ন ডলারের বিদ্যুত কেন্দ্র প্রতিস্ঠা করছে; তারা গত ৩০/৩৫ বছরে এই সম্পদের মালিক হয়েছে; তাদের ব্যবসার প্যাটার্ণ দেখুন, বুঝতে কস্ট হবে না যে, এগুলো সঠিক ব্যবসা ছিল না; এত টাকার পেছনে অবশ্যই ভয়ানক কোন দুর্নীতি জড়িত আছে; আলাদীনের চেরাগ নেই।
দেশে বিদ্যুতের দরকার আছে, কেন্দ্র হোক, কিন্তু এভাবে আশে পাশের মানুষের সবকিছু দখল করে, জোর করে পানির দামে কিনে; মানুষের স্বাস্হ্যকে ঝুকির মাঝে নিয়ে, গুলি করে তাদের মেরে, টাকা ও পুলিশের জোরে তাদের দমন করে আলম গ্রুপকে আরো ভয়ংকর ধনী করা রাস্ট্রের উচিত নয়।
শেখ হাসিনাকে জেনারেল জিয়ার পথ ছেড়ে নিজের বাবার পথে আসতে হবে, মানুষ প্রথম, ক্যাপিটেলিজম প্রথম নয়; শেখ হাসিনাকে মানুষের অধিকার রক্ষা করতে হবে; না হয়, উনিও খালেদা জিয়ার মতো হেরে যাবেন; হয়তো ক্ষমতা হারাতে সময় লাগবে, কিন্তু ইতিহাস থেকে হারাতে ১ দিনই যথেস্ট।
শেখ সাহেব ১৯৭০ সালে লাল দীঘিতে ও পলো গ্রাউন্ডে আলম গ্রুপের জন্য বক্তৃতা করে যায়নি, মানুষের পক্ষে কথা বলে গেছেন; এসব আলম গ্রুপের জন্য মানুষকে গুলি করা অপরাধ, অনেক বড় অপরাধ; খালেদা জিয়ার মতো কোটে কোটে ঘুরতে হবে।
যাদের হত্যা করা হয়েছে, তাদের প্রতিজনের জন্য ১০ কোটী টাকা ক্ষতিপুরণ দেয়া হোক, ও মানুষকে বিদ্যুত কেন্দ্রের ৯০% শেয়ার দেয়া হোক; এটাি হবে শেখ মুজিবর রহমানের পথ; মানুষের রক্তের উপর আলম গ্রুপকে আরো ধনী করা হবে জিয়ার আদর্শ।
গুলি করে ওরা যে শুধু বাঁশখালীর মানুষ মারছে তা নয়, সবাইকে হুশিয়ার করে দিচ্ছে, দখলে বাধা দিলে প্রাণ যাবে!
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


