
আলম গ্রুপ যে হত্যাকান্ড ঘটায়েছে, এরপর বিদ্যুত কেন্দ্র করার লাইসেন্স তাদের হাতে থাকতে পারে না; লাইসেন্স কেড়ে নিন, প্রাইম মিনিস্টার। দেশের মানুষের জন্য বিদ্যুত উতপন্ন করার দরকার আছে; তাই বলে, এভাবে মানুষ মেরে, মানুষের যায়গা-জমি দখল করে, পানির দামে জোর করে কিনে, ও চারিদিকে বসবাসকারী মানুষের পরিবেশ বিনস্ট করে বিদ্যুত কেন্দ্র করতে দেয়া অন্যায়; আপনি, আপনার বাবার মতো মানুষের সাথে থাকুন; আলম'দের মতো খারাপ লোকদের সাথে গিয়ে নিজকে ও শেখ সাহেবকে অপমান করবেন না।
মানুষের কাছে পয়সা আছে, তারা কয়েক আলম গ্রুপকে কিনতে পারবে; মানুষকে এই বিদ্যুত কেন্দ্র করতে দিন; মানুষের রক্তের উপর বিদ্যুত কেন্দ্র করে যেন আলমেরা টাকা আয় করতে না পারে, সেই ব্যবস্হা নিন।
আলম গ্রুপ আমেরিকান ডলারে কয়েক বিলিয়ন ডলারের বিদ্যুত কেন্দ্র প্রতিস্ঠা করছে; তারা গত ৩০/৩৫ বছরে এই সম্পদের মালিক হয়েছে; তাদের ব্যবসার প্যাটার্ণ দেখুন, বুঝতে কস্ট হবে না যে, এগুলো সঠিক ব্যবসা ছিল না; এত টাকার পেছনে অবশ্যই ভয়ানক কোন দুর্নীতি জড়িত আছে; আলাদীনের চেরাগ নেই; তারা চোরা চালানী, অস্ত্র ও মাদকে ছিল বলে মনে হয়; না হয়, তারা চীনাদের সাথে জড়াতো না।
আমাদের মানুষ বিনিয়োগ করার সুযোগ পাচ্ছে না, আপনারা চীনা মীনা, চোর ডাকাত, মাফিয়াদের দেশে আনছেন অকারণে। সাহস করলে সবই হয়; একবার পদ্মা নিয়ে আপনারা ভুতের মতো বকছিলেন, এখন নিজে করতে পারছেন; মানুষকে সুযোগ দেন।
আপনি জেনারেল জিয়া ও পাকীদের গলাকাটা ক্যাপিটেলিজম ছেড়ে নিজের বাবার পথে আসুন; মানুষ প্রথম, ক্যাপিটেলিজম প্রথম নয়; আপনাকে মানুষের অধিকার রক্ষা করতে হবে; না হয়, আপনার সব অবদানই মুছে যাবে।
শেখ সাহেব ১৯৭০ সালে লাল দীঘিতে ও পলো গ্রাউন্ডে আলম গ্রুপের জন্য বক্তৃতা করে যায়নি, মানুষের পক্ষে কথা বলে গেছেন; এসব আলম গ্রুপের জন্য মানুষকে গুলি করা অপরাধ, অনেক বড় অপরাধ; বুঝার চেস্টা করেন।
যাদের হত্যা করা হয়েছে, তাদের প্রতিজনের জন্য ১০ কোটী টাকা ক্ষতিপুরণ দিয়ে, আলম গ্রুপকে সরে যেতে দিন। মানুষের রক্তের হোলি খেলে আলম গ্রুপকে আরো ধনী করা হবে জিয়াদের আদর্শ।
ওরা গুলি করে, ওরা যে শুধু বাঁশখালীর মানুষ মারছে তা নয়, ওরা সবাইকে হুশিয়ার করে দিচ্ছে, দখলে বাধা দিলে প্রাণ যাবে; আপনি ওদের সাথে থাকলে ভুল করবেন, মানুষের সাথে আসুন; মানুষকে জাতির জন্য বিনিয়োগ করতে দিন।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



