somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিউইয়র্কের আজকের নির্বাচন, আমেরিকা ও বিশ্বের জন্য নতুন ইতিহাস গড়বে

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিউইয়র্ক রাজ্যের আজকের প্রাইমারী ভোট, আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল এক ঐতিহাসিক ভুমিকা রাখবেই রাখবে; আজকের ভোট আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে নতুন পথে ধাবিত করবে; আজকের ফলাফলের কারণে, আমেরিকান ইতিহাসের সবচয়ে বিচিত্রতম ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পথ সুগম হতে পারে; অথবা, আমেরিকান ইতিহাসে প্রথম আধা সোস্যালিস্ট ব্যক্তি বার্নি সেন্ডারস''এর ক্যান্ডিডেট হওয়ার পথ রচনা করতে পারে; অথবা, আমেরিকান ইতিহাসের সবচেয়ে বেকুব ও মিথ্যুক হিলারী ক্লিনটনের ক্যান্ডিডেট হওয়ার পথ পরিস্কার করতে পারে।

আজকের ভোট রিপাবলিকানদের জন্য ও ডেমোক্রেটদের জন্য সমানভাবে গুরুত্বপুর্ণ এই জন্য যে, আজকে যারা বিজয়ী হবে, বাকী রাজ্যগুলোতে তাদের জয়ের সম্ভাবনা বিশালভাবে বাড়বে। আজকে যদি হিলারী জয়ী হয়ে যায়, তাকে আর থামানো যাবে না; বার্ণি আউট; সাধারণ মানুষের আশার প্রতিফলন ঘটবে না, কর্পোরেশনদের ইচ্ছায় আমেরিকা আগের মতোই চলার জন্য রেডী হবে। গত ৩ দিন আগেও, বার্ণি ১৩ পয়েন্ট হিলারীর পেছনে ছিল; গতরাতে সেই দুরত্ব কমে এসেছে, ২ পয়েন্ট পেছনে; সকালে ভোট শুরু হয়ে গেছে।

যদি কোন প্রকারে বার্ণি আজকে জয়ী হয়ে যায়; হিলারীর জন্য বাকী পথ হবে উঁচু নীচু; তখন ডেমোক্রেটদের 'কনটেস্টেড কনভেশনে' যেতে হবে; অর্থাৎ পার্টির লোকদের হাতে চলে যাবে ক্যান্ডিডেট নির্বাচন; এখন আছে জনতার হাতে।

আজকের নির্বাচনে, রিপাবলিকানদের জন্য আছে ৯৫ ডেলিগেইট; পুরো ৯৫ টা যদি ট্রাম্প পেয়ে যায়, সম্ভবত: ট্রাম্প ১২৩৭ ডেলিগেইটের কাছে পৌঁছবে ফাইনাল সময়ে; কিংবা, কনভেনশনের আগে ১২৩৭ ডেলিগেইট পেয়ে ক্যান্ডিডেট হবে যাবে; পুরো ৯৫ টা পেতে হলে ট্রাম্পকে প্রতিটি ডিস্ট্রিক্টে, সংগৃহিত ভোটের ৫০% এর বেশী পেটে হবে। আর যদি, ৯৫টা পুরোপুরি না পায়, সে টেড ক্রুসের থেকে বেশী ডেলেগেইট নিয়ে 'কনটেস্টেড কনভেশনে' যাবে, যেখানে পার্টির নেতারা তাকে বাদ দেয়ার জন্য সকল প্রকার চেস্টা করবে; তবে, তাকে বাদ দিলে, যেই পরিমাণ লোক ভোট থেকে বিরত থাকবে, তাতে ডেমোক্রেটরা জয়ী হয়ে যাবে।

সারা বিশ্ব চাচ্ছে আমেরিকায় একজন ভালো লোক প্রেসিডেন্ট হোক; সেই লোক হচ্ছেন, বার্নি সেন্ডারস। তিনি সবকিছু অতিক্রম করে ক্যান্ডিডেট হলেও, ২ টি বড় সমস্যা থেকে যাবে, উনি ইহুদী ও আধা সোস্যালিস্ট।


সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

পরেছো চশমা গান

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:১৪


কাজল চোখে পরেছো চশমা
লাগছে সুন্দর, দেখছো কি?
প্রণয়ের দেবদারু কিংবা-
কঞ্চি বাঁশের- কৃষ্ণ ছবি;
ডাকছো নাকি হ্যামিলনের বাঁশি

ছায়াহীন ভাবে দেখছো শুধু
ফুলঝুরি নয়, মনে রেখে হিংসা
তবু লাল নীল সাদা চশমায়
রেখে যাও বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

×