somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগ দেশ ও সরকার রক্ষায় সারাক্ষণ ভয়ংকরভাবে ব্যস্ত

১৪ ই মে, ২০১৬ ভোর ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আওয়ামী লীগ কিছুতে নিশ্বাসও নিতে পারছে না, একদিক থেকে ইসরায়েলের মোসাদ সরকারের পতন ঘটায়ে দিচ্ছে; অন্য দিক থেকে পাকিস্তান বসে আছে লেজের উপর। আবার নতুন সমস্যা হলো তুরস্ক, সেটা নিয়ে বড় বড় মাথা খাটাতে হচ্ছে; এই তুর্কীদের বিশ্বাস করতে নেই, এই তো সেদিন রাশিয়ানদের যুদ্ধ বিমান ফেলে দিলো; এরা সবাই আওয়ামী লীগের পেছেন লেগে বসে আছে; ওদের সবার নেত্রী আবার আফোসহীন!

জাতি সংঘে কি একটা লোক আছে, মাংকি না, বাংকি মুন, রাত নাই দিন নাই, সুযোগ পেলে টেলিফোন করে ভয় দেখায়; ঐ লোকের ভয়ে আন্তর্জাতিক ফ্লাইট হয়তো বন্ধ করতে হবে, শেষে কাকে আবার ঢাকা পাঠায়ে দেয়; সমস্যা ওখানে শেষ হলে চলতো, ওবামার কি সেক্রেটারী একটা আছে, জন কেরী না জন ফেরী উহা নাকি সকাল বিকাল টেলিফোন করতে চায়, আওয়ামীরা উহার জ্বালায় সেক্রেটারিয়েটে ফোন লাইন অফ করে দিবে, মনে হয়।

কিন্ত আওয়ামীদের বড় ভরসা হলো নেত্রী, নেত্রী কাউকে পাত্তাই দেয় না; কেরী ফেরীর ফোন হাতে নেয়নি; উহা ম্যাসেজ রেখেই কেটে পরেছে। এক ব্লগার, নেত্রীর ফ্যান হবে বোধ হয়, সেইদিন এক পোস্ট দিয়েছিলেন, পোস্টের অর্থ হলো নেত্রী আমেরিকা, ইউরোপকে গণনাও করে না, আবার তুর্কী ফুর্কি উববুকেরা কিসব প্যান প্যান করে।

এমনিতে সাধরণ বাংগালীদের সাহস বেশী, বাংগালীদের ভয়ে সুন্দর বনের রয়েলে বেংগলরা ভারতে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছে; সেই বাংগালীদের নেত্রী তো আর সাধারণ বাংগালী নয়, ভয় পাবে কাকে?

আসলে, কিন্ত ভয় পাবার কিছু নেই, ভয়ের গল্পগুলো আওয়ামীরা চালু রেখেছে, তাতে অনেক কাজ হয়, দেশ-প্রেমের কাহিনী বড় হয়, ব্যস্ততা বাড়ে, আর জলও ঘোলা হয়। বাংকি মুন, কেরী, ইইউ কাউকে ভয় দেখায় না, ওরা বাংলাদেশের ক্ষমতাসীন সরকারকে সাপোর্টার সব সময়। আওয়ামীরা রশিকে সাপ বানায়ে পিটায়ে বীর হয় সব সময়; এতে কাজ দেয়, মানুষ ব্যস্ত থাকে।

আপনি কোন বন্ধু থেকে টাকা ধার নেন; টাকা ফেরত দেয়ার ইচ্ছা না থাকলে, ওকে সকাল বিকাল ফোন করে, নতুন নতুন বিপদের কল্প কাহিনী বলতে থাকেন; এতে কাজ হবে; আওয়ামীরা দিনরাত খালি বিপদের কথাই বলে যাচ্ছে, মানুষ বিপদের কথা শুনে শুনে নিজের কথাই ভুলে গেছে।







সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ সকাল ৯:৩৯
২০টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×