
বাংগালী অফিসারদের মাঝে জেনারেল জিয়া নিশ্চয় সবচেয়ে স্মার্ট ছিলেন; সেই হিসেবে পাকিস্তান আমল থেকেই জিয়া সিআইএ'র খাতায় ছিলেন। বাংলাদেশকে রাশিয়ান ব্লক থেকে ফিরায়ে আনার জন্য, ও বাকশালকে ধ্বংস করার জন্য সিআইএ নিজেই মনে হয় জে: জিয়াকে সিলেক্ট করেছিল; অথবা জিয়া নিজের উচ্চ আকাংখা পুরণের উদ্দেশ্য সিআইএ'র কাছে গিয়েছিল। তৃতীয় সম্ভাবনা, পাকিস্তান ও জামাত সিআইএ ও জিয়ার মাঝখানে ছিল। যেভাবেই উনি সিআইএর প্ল্যানে ঢুকুক না কেন, উহা ছিল ওয়ান-ওয়ে।
স্মার্ট জে: জিয়া ও সিআইএ বাংলার ভিলেজ পলিটিসিয়ানদের ভেঁড়া বানায়েছে অতি সহজেই, জে জিয়ার মুক্তিযুদ্ধকালীন অবদানকে কাজে লাগিয়ে শেখ হত্যাকে বীরত্বের কাজ হিসেবে প্রতিস্ঠিত করতে কোনরূপ বেগ পেতে হয়নি। সিআইএ ২ দিকে থেকে এগিয়েছে: তারা ২ পয়সা দিয়ে সেনা বাহিনীর ১২ ক্লাশ পাশ করা ১০/১২ জন নীচু র্যাংকের অফিসারকে কিনেছিল হত্যাকান্ড চালাতে, আর জে: জিয়াকে সমান্তরালভাবে নিয়ে এসেছে হত্যার পর দেশের ভার নিতে। সিআইএ একই সাথে শেখ সাহেবের কিছু সাথীকে সহজেই পকেটে নিয়েছিল, যারা হত্যাকান্ডকে সামলাবে; আরেকটা ব্যাপার, রাজনীতির শুরুতে শেখ সাহেব ক্যাপিটেলিজমে বিশ্বাসী ছিলেন, এবং ১৯৭৪ সালের দিকে তিনি ক্যাপিটেলিজমে বিশ্বাস হারান, সিআইএ এসব সহ্য করেনি কোনদিন।
পাকিস্তানীরা ও বাংগালীরা মিলিটারীকে সন্মান করেন, নিজের মেয়েটাকে কলেজের লেকচারারের কাছে বিয়ে না দিয়ে মিলিটারীর লেফটেন্যান্টের কাছে বিয়ে দিয়ে এলিট হন উনারা। সেই দিক থেকে জে: জিয়া রাতারাতি পপুলার হয়ে যান; জাতির জন্য কি কি করেছেন? বিএনপি গঠন করেছেন, সৌদী ও কুয়েতী টাকা এনে বিএনপি করেছেন, অফিস নিয়েছেন, ছাত্রদের কিনেছেন, যারা বাংলাদেশ চাহেনি, তাদেরকে পায়ের নীচের পোষা কুকুরের মত স্হান দিয়েছেন।
সবকিছু ভালো মতে চলতে পারতো, উনি আইয়ুব খান হতে পারতেন; কিন্তু উনার অপরাধকে মুক্তিযোদ্ধা সৈনিকেরা মেনে নেয়নি; তারা উনাকে শাস্তি দিতে গিয়া নিজেরা প্রাণ হারায়েছেন। আনুমানিক ৩০০ মুক্তিযোদ্ধা সৈনিককে ঝুলানোর পর, উার ঘনিস্ট অফিসারেরা শেষ অবধি ব্যবস্হা নিতে বাধ্য হয়েছিলেন; রক্তের উপর দিয়ে হেঁটে এসেছিলেন, রক্তের উপর দিয়ে ভেসে প্রস্হান করলেন; মাঝখানে নিজ সিআইএ'এর গোলামী করলেন ও জাতির স্বাধীনতা যুদ্ধের প্রাপ্তিকে মাটির সাথে মিশায়ে দিয়ে গেলেন।
উনি বাংগালী জাতির জন্য স্মার্ট ছিলেন, কিন্তু সিআইএ'র জন্য খুবই সাধারণ একজন ছিলেন; এবং সিআইএ'র খাতায় লম্বা লিস্ট থাকে সেটা বোধ হয় বুঝতে পারেননি, বা বুঝলেও কিছু করার মতো সেই লম্বা হাত উনার ছিলো না।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



