
আমেরিকার ইতিহাসে, প্রেসিডেন্ট পদের জন্য প্রথমবার নারী প্রার্থী নির্বাচিত হবেন আজ; তিনি হিলারী ক্লিনটন।ডেমোক্রেটদের প্রার্থী হতে দরকার ২৩৮৩ ডেলিগেট ভোট; হিলারী ক্লিনটন মাত্র ২৯ ভোটে পেছেন আছেন সেই সংখ্যায় পৌঁছতে; আজ মংগলবার, আমেরিকার ৬টি রাজ্যে ভোট হচ্ছে; ১ম রেজাল্ট আসবে নিউজার্সি থেকে; সেখানে হিলারী ৩০% এর উপর ভোট পেলে ২৩৮৩ সংখ্যাটি পেরিয়ে যাবেন।
গতকাল কিছু সুপার ডেলিগেইট তার প্রতি সমর্থন জানানোর ফলে, উনি আসলে ২৩৮৩ পেরিয়ে গেছেন; কিন্তু এসব সুপার ডেলিগেইটদের রাজ্যে ভোট তখনো শেষ হয়নি, সেজন্য হিলারী বিজয় ঘোষণা করেনি; আজ করবে।
হিলারী পেয়েছে ১৮১২ টি প্লেজড ডেলিগেইট ও ৫৭১টি সুপার ডেলিগেইট; উনার বিপরিতে সিনেটর সেন্ডার্স পেয়েছেন ১৫২১ জন প্লজড ও ৪৮ জন সুপার ডেলিগেইট। সুপার ডেলিগেইটরা পার্টির নেতা, তারা মানুষ কর্তৃক নির্বাচিত নন, পদাধিকার বলে ডেলিগেইট।
সিনেটর সেন্ডার্স পরাজয় মেনে না নিয়ে, "কনটেসটেড কনভেনশনে" যেতে চান। "কনটেসটেড কনভেনশনে" হলো জুলাই মাসে প্রার্থী ঘোষনার সভায় ডেলিগেইটদের ভোট; উনি যুক্তি দিচ্ছেন যে, তিনি হিলারী থেকে স হজেই ট্রাম্পকে পরাজিত করতে পারবেন, এবং কনভেনশনে সুপার ডেলিগেইটেরা সিদ্ধান্ত বদলাতে পারেন।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



