
সিনেটর বার্ণি সেন্ডার্স বিশ্বের সম্পদহীন মানুষদের অধিকার প্রতিস্ঠা করার লক্ষ্যে সংগ্রাম শুরু করেছিলেন ক্যাপিটেলিজমের রাজধানী আমেরিকায়; তিনি ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য গতকাল অবধি লড়েছেন; আমেরিকান ক্যাপিটেলিজম উনাকে 'সুপার ডেলিগেট' নামক এক অগণতান্ত্রিক অস্ত্র দিয়ে কুপোকাৎ করেছে; কিন্তু বার্ণি'র আইডিয়া তরুণ আমেরিকায় এক প্রচন্ড ঢেউ তুলেছে, যা একদিন তীরে আসবে সুনামী হয়ে।
একা ভারত থেকে ৬৫ হাজার গ্রাজুয়েট আমেরিকায় এসে প্রতি বছর চাকুরী করছে গড়ে ৯০/১০০ হাজার ডলার বার্ষিক বেতনে; সেখানে আমেরিকান চাকুরী করছে বার্ষিক ১৮ হাজার ডলার বেতনে; কারণ, এসব আমেরিকান পড়ালেখার সুযোগ পায়নি, গড়ে ৯০ হাজার ডলারের মামলা চুকায়ে গ্রাজুয়েট হতে পারেনি; ভারতে গ্রাজুয়েট হতে পারে ১/২ হাজার ডলার খরচ করে।
বার্ণি 'ফ্রি পড়ালেখার' প্রস্তাব এনেছিল; আমেরিকায় যদি ফ্রি পড়ালেখা শুরু হতো, বিশ্ব তার প্রবল প্রভাব পড়তো; আমরা বাংলাদেশেও তা চালু করতে পারতাম।
বার্ণি সোজাসুজি ভালো করতে পারতো, যদি আমেরিকানরা তার কর্মময় জীবনের মুল্যায়ন করে ভোট দিতো; কিন্তু পেছনে পড়ে-থাকা ধর্মীয় কয়েক মিলিয়ন আমেরিকান বার্ণিকে ইহুদী পরিবারের লোক হিসেবে ভোট দেয়নি; আরেক দল তাকে ভোট দেয়নি 'সোস্যালিস্ট' অপবাদ দিয়ে; এই গ্রুপে যেমনি আছে বিল গেইটেরা, তেমনি আছে ম্যাকডোনাল্ড'এর মগজহীন শ্রমিক; বিলের সম্পদ আছে বুঝলাম, কিন্তু ম্যাকডোনাল্ড'এর মগজহীন শ্রমিকের এই অবস্হা কেন? অশিক্ষার শিকার হয়েই এই কাজ করেছে ম্যাকডোনাল্ড'এর মগজহীন শ্রমিকেরা। তৃতীয় গ্রুপ হিলারীকে প্রেসিডেন্ট ক্লিনটনের মতো কেউ ভাবছে; আসলে হিলারী প্রেসিডেন্ট ক্লিনটনের বক্তৃতা মুখস্হ করা তোতা পাখী মাত্র।
বার্নি হতে পারেনি; কিন্তু বিরাট আইডিয়া রেখে গেছে আমেরিকান তরুণদের জন্য; আমেরিকান ক্যাপিটেলিজম সব সময় ষড়যন্ত্রের পথে খোলা রাখে, এবার 'সুপার ডেলিগেইট' নামের ষড়যন্ত্র করে আমেরিকার ইতিহাসের সবচয়ে যোগ্য ব্যক্তিকে সরায়ে দিয়েছে ক্যাপিটেলিজম।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ রাত ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



