
গত বুধবার ২ জন প্যালেস্টাইনী তেল-আভিভের সেরোনা বাজারে গুলি করে ৪ জন ইহুদীকে হত্যা করেছে ও ৫ জনকে আহত করেছে; আক্রমণের সময় প্যালেস্টাইনীগণ ইহুদীদের ছদ্মবেশ পরিধান করেছিল; একজন আক্রমণকারী আহত হয়েছে।
এ বছর, প্যালেস্টাইনীদের আক্রমণে ৩২ জন ইহুদী ও ২ জন আমেরিকান প্রাণ হারায়েছে; একই সময়ে, ইসরায়েলী পুলিশের গুলিতে ১৯৬ প্যালেস্টাইনী প্রাণ হারায়েছে। নিহত ইহুদী পরিবারের লোকেরা সরকারের কাছে আবেদন করেছে, ওয়েস্ট ব্যাংক দখল করে নেয়ার জন্য; অপরদিকে লেবাননের এক ইমাম নিহত প্যালেস্টাইনীদের শহীদ ঘোষণা করেছে।
ইসরায়েলী পুলিশ প্যালেস্টাইনী শ্রমিক ও উপসনাকারীদের ইসরায়েলে প্রবেশ বন্ধ করে দিয়েছে; এতে ৫০ হাজারের বেশী শ্রমিক আয় থেকে বন্চিত হবে।
এই ধরণের হত্যাকান্ডের পেছনে কি কাজ করছে? স্বাধীনতা প্রাপ্তি, না প্রতিহিংসাপরায়নতা? যুদ্ধ করে, বা ইহুদীদের হত্যা করে প্যালেস্টাইনের স্বাধীনতা পাওয়া আর সম্ভব নয়; ইসরায়েল ভয়ংকর শক্তিশালী দেশ। সর্বশেষ যুদ্ধ হয়েছিল ৩ জন ইহুদী বাচ্ছাকে হত্যা করাকে কেন্দ্র করে; তাতে প্রাণ হারায়েছে ২৩০০ প্যালেস্টাইনী, আহত হয়েছে ৩০০০, ৫০ বিলিয়ন ডলারের ঘরবাড়ী বিনস্ট হয়েছে।
প্যালেস্টাইনের স্বাধীনতা পাবার কোন উপায় আছে কিনা? মনে হয়, একটা উপায়, নিরস্ত্রীকরণ, সব প্যালেস্টাইনীকে নিরস্ত্রীকরণ।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ রাত ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



