somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কামাল পাশা ছিল ইউরোপে বিশ্বাসী, এরিদোগান এশিয়া মুখী

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১ম বিশ্বযুদ্ধে অটোম্যান সাম্রাজ্যের পতন ঘটে; এর ফলে, সাম্রাজ্য তো চলে গেছে, সাথে সাথে তুর্কি জাতির নিজস্ব বাসভুমিও কলোনী হয়ে যাচ্ছিল, কামাল পাশা সঠিক সিদ্ধান্ত নিলেন, বাড়তি সাম্রাজ্য গেছে যাক, থাকার মাটি রক্ষা করে জাতির জন্য একটা রিপাবলিক গঠন করতে হবে; কারণ, সাম্রাজ্য নামের গন্ধ পেলে, উহা অটোম্যনাদের, আর অটোম্যানদের জায়গার মালিক মিত্রশক্তি।

তুর্কিদের মাতৃভুমি প্রতিস্ঠা হলো; তুরস্ক ২ মহাদেশে প্রলম্বিত, এবং প্রায় পুরোটাই এশিয়াতে, সামান্য অংশই ইউরোপে; কিন্তু কামাল ইউরোপীয় মনোভাবের মানুষ ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর, এশিয়া অংশের লোকেরা তুরস্ককে এশিয়ান দেশ ও এশিয়ান ট্রেডিশনে ভাবছিলেন; কিন্তু কামাল এশিয়াকে পেছনে-পড়া মহাদেশ হিসেবে গণ্য করতেন; ফলে দেশের বড় অংশের সাথে সাংস্কৃতিক গরমিল ধরা পড়লো; কামাল জাতিকে ইউরোপীয় সংসকৃতির দেশে পরিণত করেছিলেন।

রাজতন্ত্রের মানুষকে ইউরোপীয়-মনা রিপাবলিকে আনা সহজ ছিলো না; ক্রমেই তুরস্ক মাথা থেকে রাজতন্ত্র মুছে ফেলে প্রভুত উন্নতি সাধন করেছে; আজকে তারা ইউরোপীয়ান দেশ সমুহের মাঝে ভালো অবস্হানে আছে।

আনাতোলিয়ার ভেঁড়ার মালিকেরা ইস্তাম্বুলের বিল্ডিংসমুহকে গীর্জা ভাবতো, তারা ইস্তাম্বুল পছন্দ করতো না, কামাল ইস্তাম্বুলে আস্হা রেখেছিলেন। আবার, কামালের সময়, আরবদের তেলের পয়সা ছিলো না; কামাল তাঁবু ইত্যাদিকে সভ্যতার কেন্দ্র ভাবতেন না; ফলে, নতুন সৃস্টি-করা নিজের দেশে কামালকে বেশ গরম পানিতে থাকতে হয়েছে।

প্রায় শত বছর কেটে গেলেও অনেকের মাথা থেকে রাজার ভাব কেটে যায়নি; তারা জাতি হিসেবে একটু দাদাগিরি করতে চায়; কিন্তু ইউরোপে তাদের থেকে অনেক বড় বড় দাদা আছে; এবার তারা পেছনের দিকে তাকাচ্ছে, পেছনে এশিয়া এবং সেটা হলো আরব; তারা আরবদের খেলায় প্রতিযোগীতা করতে চাচ্ছে।

যারা কামালের সময়, তুরস্ককে এশিয়ামুখী করতে চেয়েছিল, তাদের ভুত ও সুতেরা এখন সুযোগ পাচ্ছে; তুরস্কের এশিয়ামুখীদের একজন হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট।

তুরস্ককে ইউরোপের মত উন্নত করার জন্য কাজ করে গেছেন কামাল পাশা, তুরস্ক সেভাবেই ভালো করবে; আরবদের খেলায় যুক্ত হলে, আরবদের মতো অবস্হা হবে তুরস্কেরও।

তুরস্কের কুর্দি সমস্যা অকারণে তুরস্ককে আরব সমস্যার সাথে যোগ করে দিচ্ছে; তুরস্ককে রাজনৈতিকভাবে কুর্দি সমস্যার সমাধান করা উচিত; তা'হলে তুরস্ক আরবের এক সাধারণ সমস্যা থেকে মুক্ত হবে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৬
২৮টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×