
কেনেডিয়ানরা আমেরিকা আসে প্লেইনে, গাড়ীতে, ট্রেইনে; মেক্সিকানরা আসে দেয়াল টপকায়ে, মাটির নীচ দিয়ে গর্ত করে, ট্রাকের কনটেইনারে লুকায়ে, পায়ে হেঁটে; ভোটের আগে যদি একজন আমেরিকান ক্যান্ডিডেট প্রতিবেশী দেশে যেতে চায় কোনটাতে যাওয়া উচিত?
কানাডিয়ানরা 'নাপতা ভিসা' নিয়ে আমেরিকায় কাজ করতে আসে, কানাডা থেকে বেশী বেতন পায়, আমেরিকানদের ১ম ২০% এর মতো বেতনের চাকুরী করে কানাডিয়ানরা; ওয়ার্ক-পারমিটহীন অনেক মেক্সিকান ঘন্টায় ২ ডলারও পায়, যেখানে ওয়ার্ক-পারমিটহীন বাংগালীরা ঘন্টায় ৯ ডলারের কমে কাজ করে না।
অফিসিয়েলী, আমেরিকায় বর্তমানে ১১ মিলিয়ন মেক্সিকান ওয়ার্ক-পারমিটহীন অবস্হায় আছে; এদের বিরাট অংশ নিজের নাম ইত্যাদি লিখতে পারে; এরা দেখতে অনেকটা রেড-ইন্ডিয়ানদের কাছাকাছি লোকেল মেক্সিকান, রেড-ইন্ডিয়ান ও ইউরোপিয়ান স্পেনিশদের মিক্সডও প্রচুর; এরা খুব একটা লম্বা নয়, একটু মোটা, মোটামুটি সরল, হাতে টাকা থাকলে বিয়ার খায়, টাকা না থাকলে ফুটবল খেলে; কিন্তু ৫% এর মতো ক্রিমিনাল আছে। এদের অনেকেই দেশে স্ত্রী সন্তান রেখে টাকা আয় করতে আসে; ৬০% এর বেশী অবিবাহিত।
মেক্সিকোর সরকার ও রাজনৈতিক পার্টিগুলো চালায় ইউরোপীয়ান স্পেনিশদের বংশধরেরা, এরা বিশ্বের সেরা ক্রিমিন্যাল মানুষ: সম্পদ, সরকার, ক্ষমতা, ব্যবসা, শিক্ষা সবই এদের দখলে; এরা লম্বা, দেখতে অনেকটা ও পুরো ফর্সা; এরাই দরিদ্রদের মোটামুটি আমেরিকা পাঠায়ে দেয়।
এই দেশ ভ্রমণে গেছে ট্রাম্প; বুদ্ধিমান আমেরিকানরা উত্তর দিকে যায়, দক্ষিণ দিকে নয়; যাক, ট্রাম্প গিয়েছিল সৌজন্য ভাব দেখাতে; কারণ, সে আগে এই দরিদ্র ১১ মিলিয়নকে ফেরত পাঠাবে বলে, পুরো স্পেনিশদের সাপোর্ট হারায়ে ফেলেছে; এখন স্পেনিশরা আমেরিকানদের মাঝে ২য় বড় সম্প্রদায়, সাদাদের পরেই, আফ্রিকান আমেরিকানরা ৩য় স্হানে।
দুস্ট স্পেনিশদের দেশে গিয়ে ট্রাম্প বিপদে পড়েছে, মেক্সিকোর প্রেসিডেন্টের সাথে নাকি সে বর্ডারে দেয়াল বানানো নিয়ে কথা বলেছে; মেক্সিকোর প্রেসিডেন্ট তা অস্বীকার করছে সোজাসুজি এখন, ওরা হিলারীর সাপোর্টার; এটা ট্রাম্পের জন্য বেশ খারাপ অবস্হা। এই সপ্তাহে হিলারীও চাপে আছে; নেশান-ওয়াইজ জরীপে ট্রাম্প ভালো করেছে, হিলারী থেকে গড়ে ২ পয়েন্ট পেছনে এখনো; তবে, ১৫ পয়েন্ট থেকে কভার করে এখানে এসেছে; ২৬ শে সেপ্টেম্বরের মাঝে যদি হিলারীকে জরীপে পেছনে ফেলতে পারে, হিলারী শেষ!
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



