somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওবামারা পরাজিত হয়েছেন, ভোটে হিলারী কিংবা ট্রাম্পী জয়ী হবে

০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ওবামা আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন ৮ বছর; "Yes We Can" শ্লোগান নিয়ে তিনি নির্বাচনে নেমেছিলেন; উনি দরিদ্র, অশিক্ষিত, বেকার মানুষদের মাঝে বিশাল আশার সন্চার করেছিলেন। ২০০৭ সালে শুরু হওয়া আমেরিকার সবচেয়ে বড় রিসেশানকে তিনি খুবই দক্ষতার সাথে থামিয়ে আমেরিকাকে পুনরায় শক্তিশালী করেছেন; কিন্তু এই রিসেশন অনেক কিছু বদলে দিয়েছে, চাকুরী আছে কিন্তু কাজ করতে হচ্ছে বেশী ঘন্টা প্রতিদিন; দামী চাকরী চলে গেছে চীন, মালয়েশিয়া, মেক্সিকো, ভারতে; যেসব আমেরিকান ঘন্টায় ৪০ ডলার আয় করতো, তারা আয় করছে ঘন্টায় ১১ ডলার।

ওবামা আরব ও আফগানিস্তানে যুদ্ধের অবসান ঘটাতে পারেনি; যুদ্ধে আমেরিকার খরচ হয়েছে ৬ ট্রিলিয়ন ডলার, মৃতের পরিমান আড়াই হাজার, ১০ হাজার আহত।

ওবামার অন্য বড় অবদান ছিলো "হেলথ ইন্স্যুরেন্স", ওবামা কেয়ার; ওবামা ক্ষমতায় আসার আগে ৪৪ মিলিয়ন দরিদ্র ও বেকার মানুষদের হেলথ ইন্স্যুরেন্স ছিলো না; সেটা করতে উনার লেগেছে ৬ বছর, এতে ২২ মিলিয়ন মানুষ ইন্স্যুরেন্স পেয়েছে; কিন্তু উনি এই ইন্স্যুরেন্সকে জনপ্রিয় করার মতো ব্যবস্হা নিতে সক্ষম হননি; সেই ইন্স্যুরেন্স'এর প্রেমিয়াম বেড় যাচ্ছে আগামী বছর; এতে এই ইন্স্যুরেন্স জনপ্রিয়তা হারাবে। এই ইন্স্যুরেন্স ডাক্তার, ফার্মেসী ও হাসপাতালের চুরির পথ বন্ধ করার কথা ছিল। রাশিয়ান, পাকিস্তানী, বাংলাদেশী, ইহুদী ডাক্তারেরা, ফার্মেসীগুলো ও ইহুদী হাসপাতালগুলো চিকিৎসার নামে ডাকাতী চালাচ্ছে সরকারের উপর।

এই সমস্যটা উনি সমাধান করতে পারতেন গত ১ বছরে; কিন্তু উনি সেই দিকে মন না দিয়ে, মিথ্যুক হিলারীর জন্য সময় ব্যয় করেছেন বেশী। গত কয়দিনে উনি নিজের কাজ কর্ম ফেলে, উনার স্ত্রীসহ আমেরিকা চষে বেড়ায়েছেন; এতে উনার জনপ্রিয়তা অবশ্যই কমে যাবে; কারণ, ট্রাম্প পরাজিত হলে, রিপাবলিকান ও নিরপেক্ষরা ওবামা ও মিসেলকে দায়ী করবেন। আবার হিলারী জয়ী হলে, সে কখনো জনপ্রিয় হবে না, মানুষের কোন আস্হা নেই হিলারীর উপর; উনাকে জয়ী হতে হবে হিসপানিক ভোটে; হিসপানিকদের কোন মান সন্মান নেই আমেরিকায়; এরা চুরি করে, সরকারী সাহায্য নে্য়, সরকারী সাহায্য নেয়ার জন্য বিবাহিতরা নিজেদের আলাদা হিসেবে দেখায়।

হিলারী নিজেই ওবামা কেয়ারে লাথি মারবে, কারণ সে ফার্মাসিুটিক্যাল থেকে, শুরু করে সকল হেলথ ইন্স্যুরেন্স থেকে ডলার নিয়ে নির্বাচন করছে; সে দরিদ্র হিসপানিকের জন্য হেলথ ইন্স্যুরেন্স কোম্পনীদের শত্রু হবে না।

হিলারী জয়ী হলে, কখনো জনপ্রিয় হবে না; এমন কি ক্ষমতায় যাবার আগেই মানুষ হিলারীকে অদক্ষ, মিথ্যুক ডাকার শুরু করবে; ফলে, হিলারী ওবামার ইন্স্যুরেন্স ধরে রাখতে পারবে না। ফলে, ওবামার জীবনের বড় কাজ, ওবামা কেয়ার, ইন্স্যুরেন্স হারিয়ে যাবে, ২২ মিলিয়ন মানুষ এ্ই ইন্স্যুরেন্স হারাবে; ওবামার সবচেয়ে বড় কাজটা মুছে যাবে, ওবামা পরাজিত হয়েছে; ওবামা নিরপেক্ষ থাকলে ২২ মিলিয়ন দরিদ্র মানুষের জন্য উনার অবদান টিকে থাকতো; এখন থাকবে না, উনি আজকে পরাজিত; এখন থেকে ১৮ ঘন্টা পরে জানা যানে, কে জয়ী হবে!
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×