
আমেরিকার রাস্তার কোণায় কোণায়, ভোর ৬ টা থেকে দিনের ১০টা অবধি ঝাঁকে ঝাঁকে বে-আইভাবে বসবাসকারী মেক্সিকান, লাতিনোরা দাঁড়িয়ে থাকে কাজের আশায়; আমেরিকার অর্থনীতি এখন ভালো, এদের বড় অংশ কাজ পেয়ে যায় দিনের ১০টার মাঝে; যারা পায় না, তারা ২/১ ডলার খরচ করে, সামান্য কিছু মুখে দিয়ে আড্ডা জমায়, পকেট খালি হলে অন্যেরা সাহায্য করে; কারো কাছে টাকা থাকলে বিয়ার কিনে খায়, রাস্তার কোণে বসে থাকে; এসব মানুষেরা দেশে স্ত্রী ছেলেমেয়ে রেখে জীবনকে বিপন্ন করে আমেরিকায় ঢুকেছে; সামান্য আশা, পরিবারের ভরণ পোষণের জন্য আয় করা; ঠিক এভাবেই চিটাগং থেকে ট্রলারে উঠে বাংগালীরা মালয়েশিয়ায় যায়।
একজন ভারতীয় আইটি স্পেশালিস্ট ঘন্টায় গড়ে ৭০/৮০ ডলার আয় করে; কিন্তু অনেক বে-আইনী মেক্সিকান ঘন্টায় ২ ডলারে চীনা, কোরিয়ান ও ইহুদীদের কাজ করে। আমেরিকানরা সাধারণত: এত কম বেতন দিয়ে ঠকাতে চাহে না।
এ রকম হয়তো ১৫ মিলিয়ন মেক্সিকান আছে আমেরিকায়; আমেরিকার প্রতিবেশী মেক্সিকোর ক্ষমতায় সাদা ইউরোপীয়ান মেক্সিকানরা; যারা আমেরিকায় প্রবেশ করে, এরা স্হানীয় ও রেড ইন্ডিয়ানদের বংশধরেরা; দেশে এদের জন্য কিছু নেই, কোনদিন স্কুলে যেতে পারেনি, স্কুলে গেলেও পরিবার তাদেরকে স্কুলে রাখতে পারেনি; এরা দেশে কিছু পায় না, দেশ তাদের বিতাড়িত করে; ওরা প্রাণ হাতে নিয়ে আমেরিকায় ঢুকে, ওরা হেঁটে, দেয়াল টপকে, সুড়ংগ করে আমেরিকায় আসে; একটা আশা জীবনে একটু ভালো থাকা।
ট্রাম্প এদের বের করে দেবে বলেছে, ভোটে জয়ী হওয়ার এটাও একটা অংগীকার। এদের মাঝে, কিছু দুস্ট লোকও আছে, চুরিদারী থেকে হত্যার আসামী আছে; কিন্তু শতকরা ৯০ ভাগ মানুষ ভালো; এসব মানুষ নিজের জাতি কর্তৃক পরিত্যক্ত, এরা বাঁচার জন্য আমেরিকায় এসেছে; এদের মাঝে যারা অপরাধ করেনি তারা আমেরিকায় কাজ করার অধিকার রাখে।
আমেরিকা এদের সস্তা শ্রমের সুযোগ নিয়েছে, নিজেরা লাভবান হয়েছে; কিন্তু এসব সস্তা শ্রমিকেরা সস্তায় হলেও বেঁচে থাকতে চাচ্ছে'; এরা আদি আমেরিকান, কোন দেয়াল বা কাঁটাতার তাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিতে পারবে না; আমেরিকানরা খুবই দয়ালু জাতি, এরা মানুষকে বিপদের মাঝে ঠেলে দিয়ে ঘুমাতে যায় না; এদের বের করে দেয়া কখনো সম্ভব হবে না ট্রাম্পের পক্ষে। যারা অপরাধের সাথে যুক্ত, সেই রকম কয়েক লাখ হয়তো নিজেরাই দেশে চলে যাবে।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



