somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের সর্বোচ্চ জ্ঞান পৃথিবীকে মুছে ফেলার জন্য?

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এটোমিক ফিশান ও কম্প্যুটিং হচ্ছে, এই মহুর্তে মানুষের সর্বোচ্চ জ্ঞান, যা মানব সভ্যতায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে, এনেছে সুদিন; কম্প্যুটিং এমন ধরণের জ্ঞানী আবিস্কার, যা মানুষের জ্ঞানকে রিফাইন করতে সাহায্য করছে। এটোমিক ফিশান মানুষকে অফুরন্ত এনার্জি সোর্স'এর ভরসা দিয়েছে; কিন্তু এটোমিক ফিশান একই সাথে মানব সভ্যতার সবচেয়ে ভয়ংকর অস্ত্র তৈরিতে ব্যবহৃত হচ্ছে, যা মানব সভ্যতা ও প্রাণী জগতের বিরাট অংশকে মুছে দিতে সক্ষম। কম্প্যুটিং এর নিখুঁত কন্ট্রোল ও পরমানু বোমার সমন্নয় ঘটায়ে মানব সভ্যতাকে মুছে দেয়ার মতো শক্তিশালী মিসাইল তৈরি করা হয়েছে।

মানব সভ্যতা নিশ্চয় কিম জং উন, আহমেদী নেজাদ, নাতানিয়াহু, ভুট্টো, মোদী, ট্রাম্প বা পুটিনের ইচ্ছার উপর ভর করে টিকে থাকা উচিত নয়। প্রায় ৮ বিলিয়ন মানুষের জীবন-মরন এই কয়জনের সিদ্ধান্তের উপর নির্ভর করা উচিত? এ ধরণের মানুষ বিশ্বে আগেও ছিল, পরেও আসবে; কিন্তু পারমানবিক বোমা যেন এদের হাতে না থাকে সেজন্য আজকের প্রতিটি মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, এ্যাকশনে যেতে হবে।

এ ধরণের মানুষগুলো অনেক জাতিকে ভুল পথে নিয়ে গেছে, একা ভুট্টো পুরো পাকিস্তানী জাতিকে হ্যামিলনের বংশী বাদকের ন্যায় বোমা তৈরির পথে নিয়ে গেছে; ওরা 'ঘাস খেয়েও বোমা তোরি' করতে চেয়েছে করেছে। আজ ইরানীরা বোমা তৈরীর জন্য এমন উৎগ্রীব যে, তারা দরকার হলে আমেরিকার সাথে যুদ্ধে যেতে প্রস্তুত; আহমেদী নেজাদ এদেরকে অমানুষে পরিণত করেছে। উত্তর কোরিয়ায় মানুষকে কি জীবে রূপান্তরিত করা হয়েছে, সেটা শুধু সেখানকার মিলিটারী ও কিম জং জানে! নাতিনিয়াহূ সাধরণ ইহুদী নয়, ষে সুপার অমানুষ। পুটিন নিজকে কখনো মানুষ ভাবেনি, সে সুপার কেজেবি; ট্রাম্পকে জানতে সামান্য সময় লাগবে, তবে সে অন্য ধরণের আমেরিকান, যারা শক্তিতে বিশ্বাস করে।

এটম বোমা বানানোই ছিল একটা অপরাধ; হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপ ছিলো বিশাল অপরাধ; এক সময় নিক্ষেপকারীদের অনুপস্হিতিতে বিচার হবে। আজকে যারা 'এনোলা গে' বোমারু বিমানকে জাতীয় গৌরবের অংশ হিসেবে যাদুঘরে গিয়ে দেখছে, তাদের সন্তানেরাই সেই বোমারু বিমানকে ঘৃনা করবে।

আজ প্রতিটি মানুষকে বুঝতে হবে, বিশ্বের সব জাতির কাছে সুন্দরভাবে বেঁচে থাকার মতো সব ধরণের রিসোর্স আছে, সবার সুন্দর জীবন যাপনের মত জ্ঞান, স্বপ্ন ও টেকনোলোজী আছে, অন্যের কোন সম্পদ দখলের দরকার নেই।

পারমানবিক বোমা তৈরি করা, বা রাখা অপরাধ; কোন জাতি সভ্যতার পরিপন্হি এই বোমা রাখতে পারবে না, সবাইকে নিজ চেস্টায় সব বোমা ধ্বংস করতে হবে; সব জাতিকে এই ভাবনায় এক হতে হবে।

সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৭
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×