somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওবামা অপেক্ষাকৃতভাবে শক্তিশালী অর্থনীতি রেখে যাচ্ছেন

২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ, আমেরিকায় বেকারের হার ৪.৯%, এটা ভালো সংখ্য, যদিও সাধারণ মানুষের আয় থেকে ব্যয় বেশী; আগামী ২/১ মাস আমেরিকা একটু থমকে থাকবে, ট্রাম্পের অবস্হা বুঝার চেস্টা করবে; তারপর ভালো খারাপ, যেকোন একদিকে মোড় নেবে। ক্লিনটন ২০০০ সালে ভালো অর্থনীতি রেখে গিয়েছিলো, বুশ জুনিয়র ২০০৮ সালে যাওয়ার সময় ২৩ মিলিয়ন মানুষের চাকুরী ছিলো না; ওবামা সেই অবস্হা থেকে এখানে এনেছে।

ওবামার আরেকটি অবদান, দরিদ্র ও বেকারদের জন্য 'হেলথ ইনস্যুরেন্স'; ওবামার প্রথম টার্মের সময় গড়ে ৪৪ মিলিয়ন মানুষের হেলথ ইন্ষুরেন্স ছিলো না; তিনি এই ৪৪ মিলিয়নের মাঝে ২২ মিলয়নকে ইনস্যুরেন্স দিয়েছিলেন; ৪৪ মিলিয়নের বাকী অংশ চাকুরীর মাধ্যমে ইন্স্যুরেন্স পেয়েছিলেন।

গতকাল ব্লগে দেখেছেন, মেহেরপুরের এক বাবা তাঁর 'অসুস্হ বাচ্ছাদের' মৃত্যুর অনুমতি চেয়েছে স্হানীয় সরকারের কাছে, হেলথ ইন্সুরেন্স না থাকায় এই অবস্হার সৃস্টি হয়েছে।

আমেরিকার হেলথ কেয়ারে দুস্টরা বেশী ঢুকে গেছে, তারা আইনের সুবিধা নিয়ে সরকারের পকেট কাটছে, ডাক্তার, হাসপাতাল, ফার্মেসী সবাই ওভার চার্জ করছে; তদুপরি, পুর্ব ইউরোপের, পাকিস্তান, বাংলাদেশ, চীন, ইউক্রেন, রাশিয়ার ডাক্তার-ফার্মেসী, ও ইহুদী হাসপাতালগুলো ডাকাতী চালিয়ে যাচ্ছে। ওবামা এইসব ডাকাতদের থামানোর জন্য কিছু ব্যবস্হা নিয়েছিলেন; ডাক্তার, ফাক্তার সব ধরণের আইনী ডাকাতগুলো কিন্তু রিপাবলিকান পার্টি করে; তাই রিপাবলিকানরা "ওবামা কেয়ার" নামের এই ইন্স্যুরেন্স বাতিল করবে বলছে।

ওবামা বড় ভুল করেছে ইরানের সাথে ভুল চুক্তি করে, ১০ বছর পর, ইরান ২টি এটম বোমা বানাতে পারবে, কোরিয়াকে মিসাইলে তৈরি করার সুযোগ দিয়ে,ঐসরায়েলের বিপক্ষে দেরীতে সোচ্চার হয়ে।

এর থেকেও বড় ভুল হলো, "আরব স্প্রীং"এর সময় সিরিয়ার সুন্নীদের অস্ত্র দেয়া; যদি বাশারকে সরানোর দরকার ছিলো বলে ওবামা ভাবতেন, সেটা আমেরিকার নিজেই করার দরকার ছিলো; আরবদের হাতে অস্ত্র দেয়া জঘন্যতম ভুল; কারণ, ইরান আরবদের হাতে অস্ত্র দিয়ে পুরো আরব জাতিকে জংগী বানায়ে ফেলছে।

ওবামা আফগানিস্তানে ও ইরাকে গৃহযুদ্ধ থামাতে পারেনি; আমেরিকা এই দুই দেশে আমেরিকান পুতুল সরকার গঠন করেছিলো, যাদেরকে স্হানীয়রা ঘৃণা করে এসেছে। সঠিক ভোটের মাধ্যমে মানুষের সরকার গঠন করলে, সমস্যার সমাধান হতো; এতে আমেরিকান বিরোধীরা সরকারে এসে যেতো, কিন্তু তারা নিজ দেশে শান্তি ফিরায়ে আনতে পারতো।



সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×