somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রাম্প-ফোবিয়া পশ্চিম বিশ্বে ২০১৮ সালে হালকা রিশেসান আনবে

২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ শনিবার, ছুটির দিন; ট্রাম্প কাজ করছেন, দুপুর ১২টায় রাশিয়ান প্রেসিডেন্ট পুটিনের সাথে টেলিফোনে কথা হবে; কি কথা হবে, হোয়াইট হাউস বলেনি; কিন্তু আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও ইউরোপ বলছে যে, তারা আলোচনার বিষয় জানে! এ ধরণের জানার বা বুঝার বিশাল ক্ষমতা একদিক থেকে ভালো লক্ষণ, কিন্তু উহার অন্যদিকও আছে, অনুমান নির্ভর 'ব্যবস্হা গ্রহন, সমাধান বের করতে' গিয়ে, অনেক প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়।

বিশ্ব ব্যাপি ট্রাম্প-ফোবিয়া চলছে, এর ফলাফল হবে, হালকা রিশেসন; আমেরিকা ও ইউরোপ হঠাৎ করে অর্থনৈতিক সমস্যায় নিপতিত হবে না; কিন্তু অর্থনৈতিক 'সিদ্ধান্তে ট্রাম্প একটা ফ্যাক্টর হয়ে গেছে'; ফলে, আমেরিকা ও ইউরোপে বিনিয়োগে ও নতুন চাকুরী সৃস্টিতে স্হবিরতা দেখা দেবে; ধনী কর্পোরেশন গুলো কচ্ছপের মতো, কোন আওয়াজ শুনলে মাথাটাকে খোলের ভেতর টেনে নেয়, প্রাথমিক রিএ্যাকশন।

আমেরিকা থেকে কিছু মেক্সিকান পালিয়ে যাবে; এদের মাঝে আছে কৃষি ও বিল্ডিং শ্রমিক; এদের বেতন আমেরিকান শ্রমিকের তুলনায় কম; ফলে, এই ২ ইন্ডাষ্ট্রিতে উৎপাদন কমবে ও খরচ বাড়বে; টিপিপি দেশগুলোর বিনিয়োগ কারীরা কিছু সময় স্হবির থাকবে।

যে ৭টি মুসলিম দেশের জন্য ভিসা বন্ধ করা হয়েছে, সেসব দেশগুলোর মাঝে, তেলের দেশগুলোতে আমেরিকান বড় প্রাইভেট ব্যবসা আছে; এগুলো স্হবির হবে, অনেক ব্যবসা গুটিয়ে নেয়া হবে।

আমেরিকার বেকারের হার ৪.৭ বলা হলেও, উহা আসলে ১০% এর সমান, বা বেশী; কম-বেতনে চাকুরী করা সাদারা ট্রাম্পকে ভোট দিয়েছে বড় বেতনের চাকুরীর আশায়; কিন্তু কর্পোরেশনগুলো বড় বেতন দিতে চাইবে না; ফলে, তারাও নতুন চাকুরী সৃস্টি না করে অপেক্ষা করতে চাইবে।

স্টক মার্কেট বেশ উপরে, উহাকে নেমে আসতে হবে; কমপক্ষে, ট্রাম্পের বর্তমান অবস্হা মার্কেটের 'শর্টসেলার'দের উৎসাহিত করবে, যা মার্কেটকে নীচের দিকে টানবে।

এক বছরের মাঝে বড় বেতনের চাকুরী না হলে, নিম্ম-মধ্যবিত্ত সাদা শ্রমিকেরা বিরক্ত হবে, সেটা অর্থনীতিতে প্রতিফলন ঘটাবে; বিশেষ করে পেনসিলবানিয়া, ওহাইও, ও ডেট্রয়েটের মানুষ ভালো চাকুরীর জন্য অপেক্ষা করছে।

সবকিছু মিলে ট্রাম্প-ফোবিয়া একটি হালকা রিশেসন আনার জন্য যথস্ট; আর এর মাঝে যদি ইরান বা কোরিয়ার সাথে সীমিত সংঘর্ষ হলে সারা বিশ্ব ভয়ে স্হবির হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৩
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×