
পদ্মাসেতুর দুর্নীতির মামলাটা কে করেছে? মামলা খারিজ হলে, কে জয়ী ও কে পরাজিত হয়েছে? সজীব ওয়াজেদ জয় কেন বড় গলায় চীৎকার দিয়ে বলছে, "ওদেরকে বাংলাদেশের কাছে মাফ চাওয়া উচিত"; উনি কি মামলার বিবাদী, উনার নাম কি মামলায় ছিলো, নাকি বাংলাদেশ বিবাদী? যদি বড় গলায় কেহ চীৎকার দেয়ার কথা, সে হবে মন্ত্রী আবুল হোসেন ও কি একটা সচীব; ওরা কোথায়, ওরা চীৎকার দিচ্ছে না কেন? আরেকটা ব্যাপার, বাংলাদেশ তো জয়ী হয়নি, ওরা বাংলাদেশের কাছে মাফ চাইবে কেন?
পদ্মাসেতুর দুর্নীতির মামলা নামে কোন মামলা নেই; কানাডিয়ান পুলিশ কানাডার কোর্টে মামলা করেছে "এসএনসি লাভলিনের" বিপক্ষ, লাভালীন ৫৫ মিলিয়ন ডলারের উপর ট্যাক্স দেয়নি, এই পরিমাণ ডলার তারা আয় হিসেবে দেখায়নি, এই পরিমাণ ডলার তারা বিদেশ খরচ করেছে; কি খরচ? ঘুষ দিয়েছে। ঘুষ কাদের দিয়েছে, কোন দেশে, কোন প্রজেক্টে দিয়েছে, সেখান থেকে পদ্মাসেতু এসেছে, আবুল হোসেন এসেছে, বাংলাদেশ এসেছে, আবুল হোসেনের বস এসেছে!
এই মামলা বাংলাদেশের বিপক্ষে নয়, পদ্মাসেতুর বিপক্ষে নয়, মামলা এসএনসি লাভলিনের বিপক্ষে; কানাডিয়ান পুলিশ যখন খোঁজ নিচ্ছিল, এই ৫৫ মিলিয়ন কোথায় ব্যয় করেছে, তখন পদ্মাসেতুর নাম এসেছে; পুলিশকে কোর্টে প্রমাণ করতে হবে যে, লাভালীন দেশের বাইরে এই টাকা খরচ করেছে অন্যায়ভাবে, না হয় মামলা টিকবে না; সেইজন্য তারা ঢাকাও গিয়েছিল সুত্র বের করতে; ঢাকা থেকে কেহ কোনদিন কোন কিছুর সুত্র বের করতে পারবে না, ঢাকা সবকিছুই হজম করে ফেলে।
মামলার বিবাদী পক্ষ এক বিশাল শক্তিশালী ইন্জিনিয়ারিং কর্পোরেশন, যারা মামলার কারণে বিশ্ব ব্যাংকের কন্ট্রাকট পাচ্ছে না; এই মামলায় তাদের জয়ী হতেই হবে, বিশ্ব ব্যাংকের ব্যবসা হারাচ্ছে ৪ বছর; তারা মামলাকে ত্বরা্নিত করেছে; কানাডিয়ান পুলিশ বাংলাদেশ ও নাইজেরিয়া থেকে সঠিক তথ্য যোগাড় করে কোর্টে দিতে পারে্নি ঠিক সময়ে। এই ধরণের পুলিশ মামলার বড় সমস্যা হলো, যারা মামলা শুরু করে, তাদের অনেকেই প্রমোশান পেয়ে, রিটায়ার করে, বদলী হয়ে অন্য যায়গায় চলে যায়; পরে যারা আসে, তাদের ভেতর উৎসাহী কেহ না থাকলে মামলা ঝুলে পড়ে; লাভলিনের মামলায় তাই ঘটেছে। সাথে সাথে লাভলীন নিজের ব্যবসা ঠিক রাখার জন্য সঠিভাবে মামলায় জিতার চেস্টা করে জিতেছে। লাভলিন খালাস পেয়েছে, ওরা খুশী।
সজীব ওয়াজেদ জয় কেন লাফাচ্ছে? মনে হয়, পরোক্ষভাবে বিবাদী? আবুল হোসেন জানেন উনি কি করেছেন, উনি লো-প্রোফাইলে টাকা বানাচ্ছেন, উনি লাফ দেবেন না; আর সচীবেরা গভীর জলের মাছ, উনারা পানিতে ভেসে উঠেন না।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



