somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মীয় বিভক্তি জাতীয় ঐক্যকে ধ্বংস করে দেশকে অকেজো করছে

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আবির্ভাবের সময়, ইসলাম তখনকার আরবের গোত্রদের মাঝে একতা এনেছিল; সেই একতার ফল, ও ইসলাম ধর্মের পার্শক্রিয়া হিসেবে একটা শক্তিশালী রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল: মদীনা, মক্কা, ইরাকের কিছু এলাকা নিয়ে এক নতুন রাজ্য গঠিত হয়। মোহাম্মদ (স: ) যখন মক্কা থেকে মদীনায় হিজরত করেন, নগরের শাসনভার তাঁর মানুষদের হাতে ছিলো না। রাসুল(স: )'এর মৃত্যুর সময় নগরীর শাসন ভার উনার লোকজনের হাতে ছিল; এটাই ছিল আরব রাজতন্ত্রের শুরু; খলিফা ওমর (রা: ) ও মুয়াবিয়ার সময়, আরব সাম্রাজ্য দামাস্ক, জেরুযালেম ও আলেকসান্দ্রিয়া অবধি প্রসারিত হয়।

ইসলামের পয়গয়ম্বরের মৃ্ত্যুর সময় ইসলামকে যে অবস্হায় রেখে গিয়েছিলেন, এখন ইসলাম সেই অবস্হানে নেই, ইসলাম মানুষের কাছে আগের যে কোন সময় থেকে বেশী পরিস্কার হয়েছে; ইহা বিশ্বের ২য় বৃহত্তম ধর্ম, ১৬০ কোটীর বেশী মানুষ ইসলামের অনুসারী।

আমেরিকান আক্রমনে ইরাকে সাদ্দাম হোসেনের শাসনের অবসান ঘটার পর, ইরাকের লোকজন ঐক্যবদ্ধভাবে আর সরকার গঠন করার চেস্টা করেনি। সাদ্দামের পরাজয়ের পর, আমেরিকা অবশ্যই তাদের পুতুল সরকার গঠন করেছিল; কিন্তু ইরাকের মানুষ মোটামুটিভাবে শিয়া, সুন্নী ও কুর্দী হিসেবে নিজেদের বিভক্ত করে, দেশকে বিভক্ত করার পক্ষে প্রচেস্টা চালায়; এতে আমেরিকার পক্ষে পুতুল সরকার গঠন আরো সহজ হয়ে যায়। কিন্তু আমেরিকা বরাবরই ইরাককে অখন্ড রাখার চেস্টা করেছে। কুর্দীরা নিজেদের মাঝে ভোট করে, ইরাকে নতুন দেশ গঠনের ঘোষনা দিয়েছে।

একই ঘটনা ঘটেছে আফগানিস্তানে; সোস্যালিস্টদের বিরু্দ্ধে যুদ্ধ করার সময় মুজাহিদরা (অতি ধর্মীয়রা) ঐক্যবদ্ধ ছিল; কিন্তু যুদ্ধে জয়ের পর, তালিবানরা ১৯৯৬ সালে সব ঐক্যের অবসান ঘটায়ে নিজেরা ক্ষমতা দখল করে নেয়, মডারেট মুসলমানদের ক্ষমতা থেকে দুরে রাখে; তালিবানরা ক্ষমতা দখল করে কয়েক হাজার শিয়াকে হত্যা করে।

সিরিয়ায় সুন্নীরা শিয়াদের ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকার সাহায্য নিয়ে গৃহযুদ্ধের সৃস্টি করে, কিংবা সুন্নীদের ব্যবহার করে আমেরিকা সিরিয়ায় গৃহযুদ্ধ লাগাতে সমর্থ হয়; শিয়া সুন্নী যুদ্ধ এখনো চলছে; এদিকে কুর্দিরা শিয়া ও সুন্নীদের বিপক্ষে যুদ্ধ করে যাচ্ছে।

পাকিস্তানে শিয়াদের মাছির মত মারা হচ্ছে, গত ৪ বছরে সুন্নীরা ১০ হাজার শিয়াকে হত্যা করেছে; পাকিস্তানে বিভক্তি ক্রমান্নয়ে বেড়ে চলেছে। বাংলাদেশে বিভক্তি বিশালভাবে লক্ষনীয় নয়, কিন্তু বিভক্তির লক্ষণ দেখা যাচ্ছে; রাজনৈতিক ব্যাপার স্যাপার নিয়ে যদি জাতিতে বিশৃংখলা দেখা দেয়, অতি ধর্মীয়রা অন্যদের থেকে আলাদা হয়ে কিছু করার চেস্টা করবে।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০০
৪৯টি মন্তব্য ৪৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

একটা ফোন কলের দূরত্বে ১০ হাজার মানুষের চাকরি!

লিখেছেন জুয়েল তাজিম, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



একটা ফোন কলের দূরত্বে ১০ হাজার মানুষের চাকরি!
বিষয়টি আপনি সমাধান করছেন না কেন, পিএম সাহেব? আপনার তো মাত্র একটা ফোন কলই যথেষ্ট—অন্তত ভুক্তভোগীদের এতদিনের অপেক্ষা দেখে সেটাই মনে হয়!
একটা ভুল... ...বাকিটুকু পড়ুন

কার জন্য; কেন এতো লেখালেখি

লিখেছেন সামছুল আলম কচি, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:২১

লিখে রাখো বৎস'রা ; এ দূর্মুর্খ আর বর্ন ব্লাইন্ড ও বেইমানদের বাংলাদেশ-এ ভালো কিছুই তৈরী হবে না ! লিখে রাখো বৎস'রা !!
যে যে ব্যক্তির মনে বিষাক্ত রাজনীতির বীজ ঢুকেছে;... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

×