somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের বন্ধু বা শত্রু থাকার কথা নয়, জোট থাকতে পারতো

১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক কারণে কারো সাথে বিবাদ বেঁধে যুদ্ধ লাগার সম্ভাবনা আপাতত নেই; বাংলাদেশের কিছু নাগরিককে কোন দেশের সরকার আটকায়ে রাখলে, বাংলাদেশ সেই দেশের বিপক্ষে যুদ্ধ ঘোষনা করবে না; হয়তো চেস্টা করবে কুটনৈতিকভাবে তাদের মুক্ত করতে। বাংলাদেশের সাথে ভারত ও বার্মার ভুমি বা বর্ডার সমস্যা নেই, যা দখলের চেস্টা চালাতে পারে ভারত বা বার্মা।

রোহিংগা সমস্যা নিয়ে ফেসবুকে কয়েক লাখ মানুষ, ও ব্লগে কয়েকজন সাজেশান দিয়ে ছিলেন যে, আমাদের উচিত আরাকান দখল করে, সেটাকে রোহিংগাস্হান বানিয়ে দেয়ার জন্য; এরা যুদ্ধের প্ল্যান, সমরাস্ত্র, সৈনিক সংখ্যা দিয়ে যুক্তি খাড়া করেছিলেন যে, এ ধরণের যুদ্ধ সম্ভব। ফেসবুক মানে ফেসবুক, মোটামুটি ছবির মডেলদের আন্তর্জাতিক এলবাম; কিন্তু ব্লগারদের ভাবনার লেভেল ইতিমধ্যে আরো উপরের লেভেলে যাওয়ার কথা ছিলো; চাইলেই বর্তমান বিশ্বে যুদ্ধ করা যায় না; এমন কি কারণ থাকলেও অর্থনৈতিক কারণে ও বিশ্ব রাজনীতির কারনে যুদ্ধ এখন আর সমাধান নয়।

বিশ্বের সব দেশের সাথে, বিশ্বের দরবারে বাংলাদেশের একটা প্রোফাইল আছে: আধা-গণতান্ত্রিক, নিম্ন আয়ের দেশ, শিক্ষিতের হার ৫০%, শিক্ষিত বেকার আছে, প্রতি বর্গমাইলে ৩ হাজার মানুষ বাস করে, মৌসুমী অন্চলে অবস্হিত, ঝড়-তুফান প্লাবনের দেশ, সায়েন্স ও টেকনোলোজীতে পেছনে, সস্তা শ্রম সরবরাহের প্রাচার করে বিনিয়োগ চায়, শিক্ষার মান নীচু, ইত্যাদি ইত্যাদি।

এই ধরণের প্রাফাইলে থাকার ফলে, আগামীকাল হঠাৎ করে কেহ ফিজিক্সে নোবেল পাবার সম্ভাবনা নেই, বা একদিনে কেহ হেনরী কিসিন্জারের মত কুটনীতিবিদে পরিণত হবে না; হয়তো সর্বাধিক জুলফিকার আলী ভুট্টোর জন্ম হতে পারে, যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দিয়ে শেষ নিজেই ম্যানিলা রশিতে ঝুলে যাবে।

অনেকই আক্ষেপ করছেন যে, রোহিংগাদের নিয়ে আমরা কুটনৈতিক সাফল্য দেখাতে পারিনি, আমাদের বন্ধুরা পাশে থাকেনি, শত্রুরা বেশী শক্তিশালী; চীন ও ভারতকে বন্ধু ভাবা ঠিক হয়নি, ব্লা ব্লা ব্লা! আসলে চীন ভারত আমাদের বন্ধু নয়, আমাদের সাথে তাদের কোন জোটও নেই! চীনের সাথে আমাদের বাণিজ্য আছে, সেই বাণিজ্যের জন্য তারা আমাদের হয়ে জাতি সংঘে কথা বলার কথা নয়; যেহেতু রোহিংগারা বাংলাদেশের নাগরিক নয়, চীনারা বাংলাদেশের পক্ষে কিছু বলার কথাও নয়। আর ভারত, ভারতও আমাদের সাথে বাণিজ্য করে শুধু এখন, প্রতিদিন ১৯৭১ সাল নয়। ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি ও কিছু সমস্যা আছে, সেসব চুক্তির শর্ত ও রোহিংগা সমস্যা ভারতের জন্য এক নয়।

বিভিন্ন দেশের মাঝে জোট থাকে: অর্থনৈতিক, সামরিক, সাংস্কৃতিক; বাংলাদেশের অবস্হা এমন জায়গায় যে, কারো সাথে এসব জোট হবার নয়; কেহ বাংলাদেশের সাথে শিক্ষা বা সাংস্কৃতিক জোট করার মত ভাষা ও ঐতিহাসিক কানেকশন নেই; অর্থনীতি জোরালো নয় যে, কোন ধরণের পারস্পরিক সহযোগীতা ও বাজার চালু হবে; বাংলাদেশে মিলিটারীর দিক থেকে এমন অবস্হানে নয় যে, কেহ সামরিক চুক্তি করবে।

অকারণে কল্পিত বন্ধু-হারানোর দু:খ পাবার কিছু নেই, আমাদের শত্রুও নেই; আমরা নিজের থেকেই, অবস্হাগত কারণে জোট নিরপেক্ষ দেশ।



সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪০
৪০টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×