somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ ও জাতিকে অস্হির করতে বেশী মানুষের দরকার হয় না

০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রফেসর জাফর ইকবালকে আক্রমন করেছে ১ টি ছেলে, সাথে হয়তো আরো ২/৩ জন ছিলো; প্ল্যান ইত্যাদি মিলে হয়তো ৫/১০ জন লোক কাজ করেছে, এতে পুরোদেশ অস্হির; অনেকে ভয় পেয়েছেন; থানা, পুলিশ, র‌্যাব, মন্ত্রী, প্রধানমন্ত্রী, হাসপাতাল, ব্লগারেরা মিলে পুরো জাতি অস্বস্তিতে।

আরো অবাক কান্ড হলো, শাহজালাল ইউনিভার্সিটির ছেলেরা প্রফেসর জাফর ইকবালের পক্ষে প্রতিবাদ করতে গিয়ে ওখানে বেশ ভাংগচুর চালায়েছে; এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো অস্হিরতা, বিশৃংখল মনোভাব।

আক্রমণকারী ছেলেটি সম্পর্কে যতটুকু জানা গেছে, সে সমাজের সুবিধা-বন্চিতদের একজন; সে হয়তো মাদ্রাসায় ছিলো, হয়তো ড্রপ আউট, সে শাহজালাল, বা ঢাকা ইউনিভার্সিটি অবধি যেতে পারেনি; বাবাও সামান্য মাদ্রাসায় চাকুরী করে; আজকাল যারা মাদ্রাসায় চাকুরী করে, তাদের জীবন সোজা কিছু নয়। দেশের মানুষের একাংশ যদি সুবিধা-বন্চিত হয় থাকে, বাকীরা শান্তিতে থাকার সম্ভাবনা নেই।

ছেলেটির কথায় যতটুকু বুঝা গেছে, সে ইসলাম রক্ষার জন্য এই কাজ করেছে; সে নিজকে, নিজের পরিবারকে বিপদের মাঝে ঠেলে দিয়েছে ইসলামকে রক্ষার জন্য? প্রফেসর জাফর ইকবাল কি ইসলামের বিপক্ষ যুদ্ধে নেমেছে, এখনো কি বদরের যুদ্ধের দরকার আছে? ছেলেটি পেছনে পড়ে গেছে, তার পরিবার পেছনে পড়েছে বলেও আমার ধারণা; সে ভুল পরিবেশে, ভুল ধারণা নিয়ে ভুল-মানুষ হচ্ছে, কিংবা আগাছায় পরিণত হয়েছে।

সরকার প্রফেসর জাফর ইকবালের জন্য যা করেছে, এটুকু করার দরকার ছিলো, সরকারকে ধন্যবাদ; কিন্তু এই ধরণের আক্রান্ত অন্য নাগরিকদের জন্য সরকার কি এতটুকু করেছিলো? মোটেই করেনি। সরকার-প্রধান অন্যদের বেলায় বলেছিলেন, ইসলামের বিপক্ষে কথা বলে কেহ বিপদে পড়লে, সরকার কিছু করবে না। লজিক্যাল অনেক কথাই ধর্মের পক্ষে যাবে না, তাতে যদি কেহ জংগীদের টার্গেটে পরিণত হলে, সরকারের নাকি করার কিছু নেই; সরকারের এই ধরণের অবস্হান কাদের পক্ষে গেছে?

প্রফেসর জাফর ইকবাল কেন টার্গেট ছিলো? প্রফেসর জাফর ইকবালের মতো কথা আধুনিক সময়ে হাজার হাজার মানুষ বলছে, এতে এরাও টার্গেটে পরিণত হচ্ছে; প্রফেসর জাফর ইকবালের জন্য সরকার যতটুকু এগিয়ে এসেছে, বাকীদের জন্যও এগিয়ে এলে, এসব ছেলেরা ভয় পাবে, এসবের প্ল্যানকারীরা ভয় পারে; সরকারকে সবার সরকার হতে হবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:০৮
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

আপনার ফোনে কয়টি গান সেভ করা আছে? #:-S

লিখেছেন অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

×