somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই ক্রিটিক্যাল সময়ে, কোটা নিয়ে কিছু বলা বিএনপি'র উচিত নয়

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কোটা নিয়ে আন্দোলন ও প্রাপ্তি পুরোপুরি সাধারণ ছাত্রদের কৃতিত্ব, এটা ছিলো মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন; এই আন্দোলন শেখ হাসিনার সরকারকে বেশ চাপে ফেলেছে, এবং এটার খুবই দরাকার ছিলো; কারণ, বিএনপি'কে পরাজিত করার পর, আওয়ামী লীগ নিজকে মোটামুটি দেশের মালিক হিসেবে ধরে নিয়েছে; সেলিব্রেশন মুডে আছে, পায়ে মাটি লাগেনি দীর্ঘ সময়। প্রধানমন্ত্রী এই আন্দোলনের গুরুত্ব বুঝেছেন, এবং একটি কমিটিকে কোটা নিয়ে কাজ করতে বলেছেন; শীঘ্রই ফলাফল আসবে; কোটায় বিরাট সংস্কার হবে।

সংবাদে দেখলাম, বিএনপি'র কোন এক 'গোল টেবিলে', বিএনপি নেতা খোন্দকার মোশারফ প্রধানমন্ত্রীর ঘোষণায় সন্দেহ প্রকাশ করে অনতিবিলম্বে সরকারি প্রজ্ঞাপন দাবি করেছেন; এটা আসলে ভয়ানক অনাধিকার চর্চা; কারণ, উনার ব্যক্তিত্ব ও বিএনপি'র বর্তমান অবস্হা, এই আন্দোলনে বিএনপির আলু পোড়ানোর মত কয়লা ফেলেনি; প্রধানমন্ত্রী উনাকে বা বিএনপি'কে এই ব্যাপারে কোন দাম দেবে না; এবং ক্ষেপে যেতে পারেন।

বিএনপি'র সময় এই কোটা ছিলো; অবশ্যই ভয়ে মুক্তিযোদ্ধা পরিবারগুলো এই কোটার সুযোগ নেয়নি; বিএনপি'র মুল নেতারা মুক্তিযুদ্ধ-বিরোধী ছিল; তারা বিশ্বাস করতো যে, পাকিস্তান ভেংগে গেলে ভারত লাভবান হবে, মুসলিম দেশ পাকিস্তান দুর্বল হয়ে যাবে; কোন অবস্হায় ভারতকে লাভবান হতে দেয়া যাবে না, এতে বাংগালীরা জাহান্নামে গেলে যাক। আসলে, উনাদের মতো পরিবারের বাংগালীরা যেকোন অবস্হায় ভালো থাকবে, এরা সাধরণ বাংগালী নন।

মানুষ যেভাবেই নিবে নিক, কিছু ঐতিহাসিক কারণে, প্রাইম মিনিষ্টার বিএনপি'কে যেকোনভাবেই ঠেকানোর চেষ্টা করবেন; এবং কোটার ব্যাপারে বিএনপি'র কোন কথা শুনতে চাইবে না; বিএনপি ভালো বললেও উনি সহজভাবে না নেয়ার সম্ভাবনা।

বিএনপি ১৯৭৬-১৯৮২ সাল পিরিয়ডে, ১৯৯১-১৯৯৬ সাল পিরিয়ডে, ২০০১- ২০০৬ সাল পিরিয়ডে ক্ষমতায় ছিলো; তারা কোটা সংস্কার করেনি; "চাকুরী সৃষ্টি" নামক শব্দ উনাদের ডিকশনারীতে নেই; সুতরাং, এখন অফ থাকার সময়। মনে হয় না, এই অবস্হায় খোন্দকার সাহেব উনার আলু পোড়াতে পারবেন; এখন ক্রিটিক্যাল সময় চলছে, ছাত্র ও অনেক বেকারের ভাগ্য নির্ধারণের সময়; সাথে সাথে আওয়ামীদের মুড অফের সময়।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:৩২
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

শুধু টুথপেস্ট নয়—মোড়ক ছেঁড়ার মুহূর্তেই ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক

লিখেছেন মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০

টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও,... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

×