somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু মানুষ সঠিকভাবে কিছুই বলতে পারে না

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল, কি এক বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সামিটের অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে জয়; উনি বক্তব্যে বলেছেন, “২০২১ সালের মধ্যে এক লাখ তরুণের কর্মসংস্থান হবে বিপিওতে। এই খাতে দশ বছর আগে যেখানে আমরা মাত্র ২৫ মিলিয়ন ডলার আয় করতাম, সেখানে এখন আমরা ৮ বিলিয়ন ডলার আয় করতে শুরু করেছি।” কথাটা সঠিক নাকি? বাংলাদেশের বিপিও, নাকি জিপিও কি আসলে ৮ বিলিয়ন ডলার আয় করেছে? যদি আপনি মনে করেন, তা সম্ভব, তা'হলে, ৮ বিলিয়নকে সংখ্যায় লিখুন!

উনি উনার বক্তব্যে সাম্প্রতিক ঘটে যাওয়া আন্দোলন নিয়ে বলেছেন, “সম্প্রতি আমরা সারা দেশে কোটা আন্দোলন দেখলাম। সরকার প্রথমবারের মতো কোটা সংস্কারের উদ্যোগও নিয়েছে। কিন্তু আমি বলতে চাই, প্রতি বছর জনপ্রশাসনে আমরা মাত্র ৩ থেকে ৪ হাজার লোককে নিয়োগ দিতে পারি, এটা সংখ্যায় একেবারেই নগন্য। এর চেয়ে বেশি চাকরিপ্রার্থীকে কিন্তু আমরা তথ্যপ্রযুক্তি খাতেই চাকরি দিতে পারি। তরুণদের বলব, সরকারি চাকরির দিকে এত না ঝুঁকে আইটি সেক্টরের দিকেও ঝুঁকতে পারো।”

প্রতি বছরে জনপ্রশাসনে ৩ থেকে ৪ হাজার লোকের নিয়োগকে "চাকুরী সৃষ্টি" হিসেবে নিয়েছেন উনি; জনপ্রশাসনের বাহিরে যে সরকারের বিশাল অংশ রয়ে গেছে, সেটা উনার খেয়াল নেই; বছরে ৩/৪ লাখ নতুন গ্রাজুয়েট কি শুধু জনপ্রশাসনে চাকুরী খুঁজে? উনি বলেছেন আইটি সেক্টরের দিকেও ঝুঁকতে; ভালো, ওখানে বছরে, আনুমানিক কি পরিমাণ চাকুরী সৃষ্টি হয়েছে? কি পরিমাণ চাকুরী সামনের বছরগুলোতে সৃষ্টি হবে? এখন গড়ে, কি পরিমাণ আইটি গ্রাজুয়েট বের হয়, এবং গড়ে কি পরিমাণ চাকুরী সৃষ্টি হচ্ছে সেই সেক্টরে? বর্তমানে আইটি সেক্টরের গ্রাজুয়েটরা বেকার কিনা; এখানে উনি কোন সংখ্যা দেননি।

তিনি আরেকটি কথা বলেছেন, "প্রাথমিক বিদ্যালয় থেকেই সরকার প্রোগ্রামিং প্রশিক্ষণের কথা ভাবছে "। এটা যমনে হয়, বেশী বলা হয়ে গেছে; প্রাইমারী স্কুলে থাকাকালীন বাচ্চারা তাদের মতো করে, সামান্য প্রোগ্রামিং হয়তো করতে পারবে; কিন্তু বাংলাদেশের প্রাইমারী স্কুলের বাচ্চারা কি ইংরেজী এতটুকু পারে যে, প্রোগ্রামিং করার চেষ্টা করবে; প্রাইমারী স্কুলের জন্য প্রোগ্রামিং-জানা শিক্ষক পাওয়া যাবে?

এখন জয় তেমন কথা বলে না; আগে উনি নিজের মায়ের মত বকবক করতেন; এখন মা কথা কম বলেন, উনিও কথা কমিয়ে দিয়েছেন। আগে জয় মুখ খুললে খালি ভুল কথা বের হতো; এবারের কথা শুদ্ধ কিনা?

বিপিও সামিট লিংক: https://www.youtube.com/watch?v=2kfStKFUTic

সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪৯
৪৮টি মন্তব্য ৪৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

×