
বেগম জিয়া জেলে যাবার আগে, নতুন করে আরেকটি ভুল রাজনৈতিক পদক্ষেপ নিয়েছেন, তারেক জিয়াকে 'কোটা'য় বিএনপি'র সভাপতি বানায়ে গেছেন। যারা বর্তমানে মুখে মুখে বেগম জিয়ার মুক্তির কথা বলছেন, বেগম জিয়া জেলে যাবার আগে, তাদেরকে অপমান করে গেছেন, অবশ্যই: ড: মঈন খান, ড: এমাজুদ্দিন সাহেব, গয়েশ্বর রায়, ড: খোন্দকারদের মতো ১০/১৫ জন নেতা থেকে ১ জনকে কি ভারপ্রাপ্ত সভাপতি করা যেতো না? অবশ্যই যেতো! যেহেতু, এদেরকে করেননি, এদের মনে সেই ক্ষোভ আছে; সেই ক্ষোভটাকে কাজে লাগাচ্ছে সরকার; সরকার জানে, বেগম জিয়াকে আটকায়ে রাখলে, বিএনপি নেতারা বেগম জিয়ার জন্য কুমীরের মায়ের অশ্রু ফেলবেন!
কোটায় নিযুক্তি পাওয়া সভাপতি তারেক, নিজের সময়ে রাজনীতি না শিখে অনেক অর্থনৈতিক কৌশল শিখেছিল; সে মামা সায়িদ ইস্কান্দারের সাথে ডান্ডি ডায়িং ও কেরু কোম্পানীর মালিক হয়েছিল, তার বন্ধু গিয়াস উদ্দিন মামুনের সাথে খাম্বা ইত্যাদি কোম্পানীর মালিক হয়েছিলেন; তিনি ব্যাংক লোন ও সরকারী খাস জমি দখলকারীদের থেকে বিশাল পরিমাণ টাকা পেয়েছিলেন। এই টাকা তাকে ফাইন্যান্সিয়াল গুরু বানায়েছে, কিন্তু রাজনৈতিক গুরু বানায়নি।
তারেক জিয়া ২০০১- ২০০৬ সালে এমন কিছু করেছে, যার ফলে মিলিটারীর একাংশ উনার উপর নাখোশ হয়েছিল; বিএনপি'র নাটাই ফাটাই আসলে মিলিটারীর কাছে ছিলো; ফলে, শেষ অবধি উনাকে ইংরেজদের ভাত খেতে হচ্ছে আজকাল। আওয়ামী লীগ সরকারের আমলে উনার ১৭ বছরের জেল হয়ে গেছে। উনি যদি রাজনীতি বুঝতেন, ২০০৮ সাল, বা ২০০৯ সালে চলে আসতেন দেশে। এখন উনি আসতে চাচ্ছেন না, কিংবা আসতে পারছেন না। দেশের বাইরে থেকে তিনি বিএনপি চালাচ্ছেন; ইহা বাংলাদেশের রাজনীতিতে কোনভাবে কাজ করছে?
প্রাইম মিনিষ্টার কি কারণে লন্ডন গেছেন কে জানে! কিন্তু সুযোগ বুঝে অন্ধকারে ২/৪টা ঢিল তারেক জিয়ার দিকে ছুঁড়ে বিএনপি'র পরীক্ষা নিচ্ছেন! রিজভী সাহেব সাথে সাথে রিএ্যাকশন করেছেন অবশ্য, তিনি দেখছেন বাকীরা মুখ খুলেন কিনা! দেশে কোটা আন্দোলন চলাকালে, তারেক জিয়া নাকি কাকে বলেছে, আন্দোলনে একটু ভিটামিন যোগ করতে; যাক, আন্দোলনে ভিটামিনের দরকার হয়নি, উহা এমনিতে সবল ছিলো ও কিছু ভালো ফল দিয়েছে; কিন্তু বার্তাটি শেখ হাসিনা অবধি পৌঁচেছে; মনে হয়, সেই কারণেই শেখ হাসিনা লন্ডন গিয়ে অন্ধকারে ঢিল মারছে, গায়ে লাগলে ভালো, না লাগলেও ভালো; তবে, বেগম জিয়ার জন্য অবশ্যই ভালো নয়!
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




