somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামী নির্বাচনের পর, তারেক জিয়াকে নিয়ে হিসেবে নিকেশ হবে

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নির্বাচনের আগে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান ও আমেরিকানরা চাইবে যে, বেগম জিয়াকে যেন জামিন দেয়া হয়! সরকারের উচিত হবে, তার আগে বেগম জিয়াকে জামিন দিয়ে, আপিলের মীমাংসা করা। সরকার যদি ওদের কথায় বেগম জিয়াকে জামিন না দেয়, বেগম জিয়ার পক্ষে জামিন পাওয়া সম্ভব হবে না। বিএনপি একা বেগম জিয়াকে বের করতে পারবে না; এবং হয়তো, একা বেগম জিয়ার জন্য নির্বাচন বয়কটও করবে না।

আগামী নির্বাচনে বিএনপি হেরে যাবার সম্ভাবনা খুবই বড়; তারপরও অনেকে বিএনপি প্রার্থী জয়ী হতে পারে; বিএনপি থেকে নির্বাচিত এমপি'রা বুঝতে চাইবে যে, তারেক জিয়াকে লন্ডনে বসে কেন বিএনপি চালাতে হবে, দেশে কি মানুষ নেই? আর যারা হেরে যাবে, তারা প্রথমে আওয়ামী লীগকে গালি দেবে; কিন্তু শেষমেষ তারেক জিয়ার ভুমিকা নিয়েও প্রশ্ন তুলবে, সভাপতি যদি লন্ডনে থাকে, দল কি করে জয়ী হবে বাংলাদেশে! তখন তারেক জিয়ার প্রতি অন্ধতার অবসান ঘটবে।

তখন দলের বিজয়ী অনেক এমপি তারেক জিয়ার নেতৃত্ব মানবে না; তারা বুঝতে পারবে যে, বেগম জিয়া কিংবা তারেক কোন প্রভাবক নয়, রাজনীতি করে ভোটে জেতা সম্ভব। পরাজিতদের অনেকেই নিজেদের পরাজয়ের জন্য জিয়া পরিবারকে এক সময় দায়ী করবে।

নমিনেশনের আগে যদি বেগম জিয়া জামিনে বের না হয়, নমিনেশন অনেক সোজা হয়ে যাবে; আগের মতো এত টাকা পয়সা লাগবে না; ফলে, ব্যবসায়ীদের সংখ্যা কমে যাবে, কিছু রাজনীতিবিদও নমিনেশন পেয়ে যাবে। কিছু পরিমাণ রাজনীতিবিদ জয়ী হলে, তারা বিএনপি'কে নতুন করে গঠনের জন্য চাপ দিবে; কারণ, তারাই হবে দলের মুল শক্তি।

বিএনপি যদি বিরোধীদল গঠন করতে পারে; তারা অকারণ তারকে জিয়া ও বেগম জিয়ার বোঝা টানতে চাইবে না। দলের তরুণরা কিছুদিন বেগম জিয়া ও তারেকের পক্ষে গলাবাজি করবে, তারপর থেমে যাবে। বেগম জিয়া তখন বাধ্য হয়েই অবসরে যাবেন। বেগম জিয়া অবসরে গেলে, তারেক আর রাজনীতিতে টিকবে না।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×