
News Link on Tareq's citizenship
**** এখন জানা গেলো যে, তারেক পাসপোর্ট জমা দিয়ে, ট্রাভেল ডকুমেন্ট নিয়েছে; ট্রাভেল ডকুমেন্ট নিলে নাগরিকত্ব বদলায় না; মন্ত্রী আসলেই বুদ্ধিজীবি। *****
শেখ হাসিনা বিদেশে যাবার সময়, শ'খানে লোক নিয়ে যান সাথে; উনি যখন বিদেশে কোথায়ও মিটিং ফিটিং'এ যোগ দেন, উনার সহযাত্রীরা নিজেদের বউ ও পরিবারের জন্য বাজার টাজার করেন, পার্টির লোকদের সাথে আড্ডা দেন; নিজের এলাকার লোকদের থেকে সংবর্ধনা নেন। এবার, প্রাইম মিনিষ্টার লন্ডন যাবার সময়, দুনিয়ার ম্যাঁওপ্যাওদের সাথে নিয়ে গেছেন; এক মন্ত্রীর নাম, মনে হয় জয়, উহাকে বিএনপি'র লোকেরা লন্ডনে পিটায়েও দিয়েছে; কত বড় বুদ্ধিমান হলে বিদেশে মার খায়!
প্রাইম মিনিষ্টারের সাথে আরও গিয়েছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম; মন্ত্রী সাহেব গত শনিবার লন্ডনে এক অনুষ্ঠানে বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাংলাদেশি পাসপোর্ট লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন৷ তাহলে তিনি কীভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন? "
দেশে ফিরে এসে, সোমবার বিকেলে গুলশানের বাসায় সাংবাদিক সম্মেলন করে আবারো একই কথা বলেছেন মন্ত্রী সাহেব। তিনি বলেন, ‘‘২০১৪ সালের ২ জুন ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারেক রহমান, তাঁর স্ত্রী ও কন্যার পাসপোর্ট জমা দেন৷ এরপর আর তাঁরা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেননি৷ ফলে তাঁদের নাগরিকত্ব থাকতে পারে না৷।"
তারেক রহমানের পাসপোর্ট কি কারণে জমা দিয়েছে, সেটা তারেক ও হাই কমিশন জানে; পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে, পাসপোর্ট হারিয়ে গেলে, সরকার যদি পাসপোর্ট বাতিল করে দেয়, দেশের নাগরিক কোনভাবে নাগরিকত্ব হারায় না; এই বুদ্ধিমান মন্ত্রী সেটাও বুঝে না। প্রবাসে থাকাকালীন, প্রবাসে বসবাসের জন্য অনুমতি পেতে বৈধ পাসপোর্ট (মেয়াদসহ) থাকতে হয়; তারেকের বেলায়, বাংলাদেশ কনস্যুলেট কি করছে, সেটা সরকারের উপরতলা ও কনস্যুলেট জানে। তারেকের পাসপোর্ট যদি নব্যায়ন না করা হয়, আটকায়ে দেয়, সেজন্য বৃটিশ সরকার তারেককে "বৃটিশ পাসপোর্ট" দেবে না, কিংবা দেশ থেকে বের করে দেবে না।
প্রবাসে মানুষের পাসপোর্ট হারিয়ে গেলে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে, কনস্যুলেট সেগুলোর দায়িত্ব নিয়ে ঠিক করে দেয়; পাসপোর্ট না থাকা মানে তার নাগরিকত্ব বাতিল নয়; এই মন্ত্রী আসল লিলিপুটিয়ান ডোডো!
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





