
আমাদের মুক্তিযুদ্ধে পাকীরা পরাজিত হয়েছে, সাথে সাথে পরাজিত হয়েছে তাদের বাংগালী মিলিশিয়া বাহিনী, রাজাকার, আল-বদর বাহিনীর জল্লাদেরা; এবং তাদের রাজনৈতিক শাখা জামাত। রাজাকারেরা মোটামুটি অশিক্ষিত ছিল, কিন্তু আলবদর বাহিনীতে ছিল ততকালীন 'ইসলামী ছাত্র সংঘ', এরা কলেজ ও ইউনিভার্সির ছাত্র ছিলো। এই ২ বাহিনী অর্ধেকের বেশী নিরস্ত্র বাংগালীদের হত্যা করেছে, কিংবা হত্যায় সাহায্য করেছে।
যুদ্ধের পরে, এই পরাজিত বাহিনীর পরিবারদের আর্থিক সাহায্য করে পাকিস্তান ও আরবেরা; আজকেও, প্রতিটি জীবিত রাজাকার ও আল-বদর সদস্য টাকা পাচ্ছে, নিহতদের পরিবারেরা টাকা পাচ্ছে; তারা আজকেও সুসংগঠিত। জামাত আরবদের বুঝায়েছে যে, জামাতের নেতৃত্বে রাজাকার ও আল-বদররা ইসলাম রক্ষার জন্য যুদ্ধ করেছিল 'ভারতীয় অনুচর'দের বিপক্ষ; কিন্তু ভারতের অবস্হানের কারণে, বিপক্ষের সাথে এরা জয়ী হতে পারেনি, তারা ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে; আরবেরা টাকা ঢেলে দিয়েছে; সেই টাকায় আজকের জামাতের সব ব্যবসা বাণিজ্য, সেই টাকা থেকে রাজাকার ও আল-বদর পরিবারগুলো টাকা পেয়ে যাচ্ছে, তাদের আর্থিক অবস্হা গড় বাংগালীর চেয়ে ভালো।
আজও সংঘবদ্ধভাবে জামাত ও রাজাকাররা, এবং তাদের নতুন জেনারেশন মুক্তিযোদ্ধাদের হেয় করার চেষ্টা অব্যাহত রেখেছে; জামাত ও রাজাকার-আল-বদর বাহিনীর সন্তানেরা আর্থিকভাবে ভালো থাকায় ও সংঘবদ্ধ থাকায়, তারা পড়ালেখায় অন্যদের তুলনায় বেশী সুযোগ পেয়েছে, তারা টেকনোলোজীতেও এগিয়ে আছে।
মনে হয়, কয়েকদিন আগে দিন তারা "ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা" শব্দযুগলসহ একটি বাড়ীর ঠিকানা যোগাড় করেছে, তারপর সেটাকে অনলাইনে ছেড়ে দিয়ে প্রথমে নিজেদের মাঝে শেয়ার করে, পরে বেকুবদের শেয়ারিং'কে কাজে লাগিয়ে উহাকে "ভাইরাল করেছে"। অনলাইনে এখন বাংগালীদের উপস্হিতি ব্যাপক; এবং এদের মাঝে কমপক্ষে শতকরা ৮০ ভাগ ভাবনাচিন্তা-হীন আমুদে মানুষ,বিশেষ করে ফেইসবুকে বেশীর ভাগ বাংগালীর পোষ্ট খুবই নিম্নমানের, এরা জানে না যে, তারা কি শেয়ারিং করছে, কি লিখছে; তারা জানে না, তারা কি শেয়ারিং করে "ভাইরাল করছে"।
রাজাকার, আলবদর ও জামাতের নতুন জেনারেশন তাদের পিতাদের নৃশংসতাকে অনুধাবন করে অনুতপ্ত হয়নি; বরং তারা তাদের জল্লাদ পিতাদের পথ ধরে দেশের অনেক ক্ষতি করেছে বেশ কয়েকবার; এবং একই সাথে ১৯৭১ সালে যাঁরা জাতিকে রক্ষা করেছেন তাঁদেরকে বিবিধ উপায়ে হেয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




