
বেগম জিয়াকে জেলে আটকায়ে রেখে যদি শেখ হাসিনা বিএনপি'র শক্তি বুঝার চেষ্টা করে থাকেন, তিনি ইতিমধ্যে রেজাল্ট পেয়ে গেছেন: বিএনপি শক্তি, কিংবা আইনের সাহায্য নিয়েও বেগম জিয়া'কে মুক্ত করতে পারবে না। আবার, অন্যদিক থেকে ভাবলে, হয়তো বের হয়ে আসবে যে, মওদুদেরা আসলে চাচ্ছে যে, বেগম জিয়া জেলেই থাকুক, তাতে বিএনপি ভোট পেয়ে, এক লাফে সরকার গঠন করে ফেলবে! আসলে, কোনটাই সঠিক হচ্ছে না; সঠিক হবে, উনাকে উনার বাড়ীতে থাকতে দেয়া; এতে উনার নিজস্ব চিকিৎসকও উনাকে দেখতে পারবে; এটা হবে মানবিক!
বেগম জিয়ার বয়স, পায়ের সমস্যা, ও পালিয়ে যাবার সম্ভাবনা না থাকাতে, উনাকে নিজের বাড়ীতে 'জেলে' রাখা সম্ভব; এতে, বেগম জিয়ার সমর্থকদের দু:খ কমে আসবে, বেগম জিয়ার অসুস্হতা আপনা-আপনিই কমে যাবে। সরকার হয়তো ভয় পাচ্ছে যে, এতে বেগম জিয়ার বাড়ীর আশেপাশে মিটিং মিছিল হতে পারে, শেষে যদি বিপ্লব হয়ে যায়; সেই ভার বিএনপি'কে নিতে হবে, যাতে বিএনপি বা তাদের লোকজন উনার বাড়ীর আশেপাশে মিটিং মিছিল না করে; সাধারণ মানুষ আজকাল মিটিং মিছিলের আশেপাশে নেই। বেগম জিয়ার জন্য বিপ্লব হবে না; নেতারাও বুঝে গেছেন, বেগম জিয়া ওদের কতটুকু বিশ্বাস করেন।
বিএনপি'র তেমন কোন রাজনৈতিক এজেন্ডা নেই, একমাত্র এজেন্ডা বেগম জিয়ার অসুস্হতা; আজকাল উনার মুক্তি নিয়েও তেমন কথা বলছে না। বিএনপি'র নেতারা আসলে বেগম জিয়া ব্যতিত কোনভাবেই নিজেদের পায়ে দাঁড়াতে পারছে না; আবার, বেগম জিয়া নেতাদের অবিশ্বাস করে, নির্বাসনে-থাকা নিজের ছেলেকে সভাপতি করায়, নেতারা অবিশ্বাস ও নেতৃত্বের ভয়ংকর ডাইলেমায় ভুগছে; সবকিছু এক জায়গায় এসে থেমেছে, "বেগম জিয়ার অসুস্হতা"।
একমাত্র সমস্যা হবে, বেগম জিয়াকে নিজ বাড়ীতে রাখতে গিয়ে যেই পরিমাণ সরকারী লোককে ও পুলিশকে আশেপাশে আনতে হবে, তাতে আশেপাশের লোকদের শান্তি নষ্ট হবে; তাদের সাথে সরকার কথা বলে দেখতে পারে, তারা যদি প্রতিবেশী বেগম জিয়ার জন্য কিছুটা ত্যাগ স্বীকার করেন, বেগম জিয়া নিজ বাড়ীতে ফিরে আসতে পারেন।
উনার প্রতিবেশীদের যদি বেশী সমস্যা হয়, উনাকে উনার অফিসে নিয়ে আসা যায়; সেটা উনি পছন্দ করবেন, মনে হয়; ২০১৫ সালে তিনি সেখানে ৩ মাস ছিলেন।
অফিসে হলে, রিজভী সাহেবের কষ্টও কমে যাবে; উনি বেগম জিয়ার সাথে প্রতিদিন কথা বলার সুযোগ পাবেন, পেপারে যা লিখতে হয় লিখবেন; রিজভীরও বয়স হচ্ছে, জেল অফিস করার বয়স আর নেই। রিজভী ও ফখরুল সাহেবকে নিয়মিত ওখানে যাওয়া আসা করতে দিলে, অবস্হা অনেকটা স্বাভাবিক হয়ে আসবে।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




