somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মে দিবস: আপনার একটা জুট মিল ছিলো, বেগম জিয়া খেয়ে ফেলেছেন!

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নারায়নগন্জের আদমজী জুটমিল(১৯৫১-২০০২), ইহা ১৯৭২ সাল থেকে ২০০২ সাল অবধি আপনার ছিল; লভ্যাংশ থেকে চেক টেক পেয়েছিলেন কোনদিন? মনে হয়, আপনি পাননি! আপনি চেক পাননি বলেই হয়তো বেগম জিয়াকে জেলে যেতে হয়েছে। জুটমিলটি ছিলো বিশ্বের সবচেয়ে বড় মিল, এবং আপনি উহার মালিক ছিলেন; ভাবতে কেমন লাগছে? আপনি হয়তো আজকে বেকার, কিন্তু ২০০২ সালেও আপনি একটা জুটমিলের মালিক ছিলেন!

উহা লোকসান দেয়া শুরু করেছিলো আশি সালের দিকে, ক্রমাগতভাবে লোকসান দেয়া বিজনেস তো আজীবন পোষা যায় না, সেটা আপনিও বুঝন; তাই বেগম জিয়া, উহাকে বন্ধ করে দিয়েছিলেন; দেখছেন, বেগম জিয়া কত বড় ফাইন্যান্স গুরু ছিলেন? উনি বন্ধ করার সময় উহাতে ৬৫ হাজার রেগুলার কর্মচারী ছিলেন, যার বেশীর ভাগই শ্রমিক; শ্রমিকেরা আজকে কোথায় আছেন, আপনিও জানেন না, বেগম জিয়াও জানেন না; কিন্তু আপনি জানেন, বেগম জিয়া কোথায় আছেন। জুটমিল বন্দ্ধ করলে লালঘরে যাওয়াই সঠিক!

আসলে, মানুষ যদি চাকুরী করে, এবং সেটা যদি জাতির সম্পদ হয়, উহাকে লোকসান দিয়েও রাখতে হয়; উহাতে ১ লাখ পরিবার চলছিল; কেহ না কেহ, উহার সমস্যার সমাধান করতে পারতো, সব বাংগালী তো ইডিয়ট নন।

আদমজীরা পাকী ছিলো না, ওরা ভারত থেকে এসেছিলো, কিন্তু উর্দুভাষী; ভারত থেকে আসার সময় কিছু ক্যাপিটেল এনেছিলো, সেটা দিয়ে তারা ব্যবসা করতে আদমজী করেছিলো; তখন বাংগালীদের হাতে ক্যাপিটেল ছিলো না। আইয়ুব খানের আমলে, আদমজী সরকারের ঋণ পেয়ে বিশ্বের সবচেয়ে বড় জুটমিলে পরিণত হয়; এরা পাকিস্তানের বিখ্যাত ২২ শিল্প পরিবারের এক পরিবার। এই পরিবারগুলোকে আইয়ুব খান খুবই ভালোবাসতো; এরা আইয়ুবের সব সাহায্য পেতো। আইয়ুব খান ডিক্টেটর ছিলো, নিজেই এক গণতন্ত্র আবিস্কার করেছিলো; বাংগালীদের পছন্দ করতো না; কিন্তু চোর ছিলো না, হাজার হলেও বৃটিশের জেনারেল; গলাকাটা ক্যাপিটেলিজমের বড় পৃষ্টপোষক ছিলো।

আদমজী ততকালীন সময়ের জন্য মোটামুটি বেশ মানবিক ছিলো: শ্রমিকদের কলোনী ছিলো, ভেতরে স্কুল কলেজ ছিলো। কিন্তু বাংলাদেশের আসল সম্পদ পাটের ব্যবসা করে তারা "বিলিওনিয়ার" হচ্ছিল, আর বাংগালীরা তাদের শ্রমিক, এটা ক্রমেই সমস্যা হয়ে উঠছিলো। যাক, স্বাধীনতার সময় আদমজী পরিবার তাদের কারখানা ফেলে পালিয়ে গিয়েছিলো পাকিস্তানে; না পালালে ভালো হতো; যদি ভারতে পালাতো, ফিরে আসতে পারতো!

১৯৭২ সালে, শেখ সাহেব উহাকে 'জাতীয় করণ' করেন, অর্থাৎ আপনাকে সাড়ে ৭ কোটি ভাগের ১ ভাগ মালিকানা দিয়েছিলেন। ২০০২ সালে, আপনার মালিকানা ছিলো ১৪ কোটী ভাগের একভাগ; আজকে আপনার মালিকানা নেই, বেগম জিয়া উহাকে বিলুপ্ত করে দিয়েছে ২০০২ সালে; বেগম জিয়ার জেল ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার দরকার আছে, কি বলেন?
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৮ রাত ৩:৪২
৪০টি মন্তব্য ৪১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×