somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অরাজনৈতিক গৃহবধুর নির্বাসন, ৬ বছর পর লাঠি হাতে প্রত্যাবর্তন

১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ হাসিনা ৬ বছরের বেশী নির্বাসনে থেকে, ১৯৮১ সালের মে মাসের ১৭ তারিখে দেশে ফিরেন; সেদিন থেকে ঠিক ২ সপ্তাহ পরে, ৩০ মে জেনারেল জিয়া প্রাণ হারান মুক্তিযোদ্ধা অফিসারদের হাতে; জাতি সম্ভাব্য হাজারদিনের কাহিনী থেকে বন্চিত হলো, অনেক কিছু ঘটার সম্ভাবনা ছিলো, জেনারেল জিয়া কিছুই দেখার, কিছুই খেলার সুযোগ পেলেন না। ১৯৭৫ সালে যে গৃহবধু ইউরোপে গিয়ে আটকা পড়ছিল, সেই গৃহবধু জীবন বাজী রেখে, ১৯৮১ সালে জিয়ার ক্যানটনমেন্টে পা রেখেছিলো রাজনৈতকদলের সভাপতি হিসেবে।

শেখ হাসিনা জেনারেল জিয়ার ভয়ে দেশে ফেরেনি, বিনা অপরাধে ৬ বছর বিদেশে লুকায়ে থাকতে হয়েছে; ততকালীন বাংলাদেশের কিছুতেই যুক্ত ছিলো না শেখ হাসিনা; সৌভাগ্য, বিদেশে থাকাতে প্রাণে বেঁচে গেছে! জেনারেল জিয়া রাজনীতিতে শুন্যতা সৃষ্টি করাতে এই গৃহবধুর হাতে চলে গেলো বাংগালীদের রাজনৈতিক দল।

জেনারেল জিয়া যতদিন পাকা হয়ে বসতে পারেনি, শেখ হাসিনাকে ফেরার অনুমতি দেয়নি; যখন উনি ভেবেছিলেন, সময় হয়েছে, আসুক শেখের মেয়ে, দেখা যাক, উহা কোন জেনারেল, শুধু তখনি আওয়ামী লীগের নেতাদের অনুরোধে অনুমতি দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে, তিনি আইয়ুবের মত শক্ত হয়ে বসেছেন; কিন্তু উনার হিসেবে ভুল ছিলো।

আজ কি অদ্ভুত মিল, সেই জেনারেল জিয়ার ছেলে, সেই শেখ হাসিনার ভয়ে দেশে আসছে না। শেখ হাসিনা জেনারেল জিয়ার ভয়ে ৬ বছর আসেনি, জেনারেলের ছেলে ৬০ বছর পর ফিরবে কিনা কে জানে!

শেখ হাসিনার জীবন সুখের ছিলো না; তবে, তিনি কি করবেন সেটা তিনি জানতেন, বাকীরা সেটা কোনদিন অনুমানও করতে পারেনি; ফলে, তিনি নিজের মিশন নিয়ে একাকী ছিলেন সব সময়। এটা সঠিক যে, শুরুতে তিনি বাংলাদেশের তথাকথিত ষড়যন্ত্রের রাজনীতি বুঝার মত অবস্হানে ছিলেন না; উনাকে প্রতিনিয়ত শিখতে হয়েছে; এবং যতটুকু শিখেছেন, আজকে উনাকে শেখ মুজিবর রহমানের গুরু বললেও ভুল হবে না।

যারা শেখ সাহেবের মৃত্যুর বিচার বন্ধ করার জন্য সংসদে ভোট দিয়েছিলেন, আজ তারা উনার কাছে "সুষ্ঠু ভোট" চাচ্ছেন; যারা ১৫ই আগষ্টে কেক খেয়েছিলেন, আজকে তাদেরকে গুলশান অফিসের আশেপাশে দেখা যাচ্ছে না। যারা ভেবেছিল, শেখ সাহেবের ঘরে বাতি নিবে গেছে, আজকে তারা নিজের ঘরে আলো নিবিয়ে বসে আছে।

উনি হিংসার বদলে ভালোবাসা দিয়ে হয়তো বাংলাকে সাজাতে পারতেন; কিন্তু সেটা ঘটেনি, উনি বদরুদ্দোজ্জা, ড: এমাজুদ্দিদের বা ক্যাপটেন অলিদের মতই মানুষ, শুধু উনাদের তুলনায় একটু সামান্য, একটু বেশী কৌশলী; উনি ক্ষমা করতে পারেননি হত্যাকারীদের, পারলে ভালো হতো; অবশ্য সাপকে ক্ষমা যারা করেছে, তারা বেঁচে থাকেনি দীর্ঘদিন।

যাক, ১৯৮১ সালের থেকে ২০১৮ সাল, অনেক লম্বা সময়; উনার জন্য কঠিন সময় ছিলো, বাংগালীদের জন্য কঠিন সময়, উনার বাবার হত্যাকারী ও বেনেফিসিয়ারীদের জন্য একটু সামান্য বেশী কঠিন সময় পার হচ্ছে।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৮ রাত ১০:২৯
৫৫টি মন্তব্য ৫৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×