somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংগালীদের একটি 'পলিটিক্যাল রিসার্চ ইনষ্টিটিউট' দরকার।

১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের জন্মের রাজনৈতিক ইতিহাস, বাংলাদেশের গত ৪৭ বছরের রাজনৈতিক ইতিহাসের এনালাইসিস, আজকের রাজনৈতিক অবস্হা ও ঘটনাপ্রবাহ এনালাইসিস করা, ও আগামীদিনের রাজনৈতিক প্রেডিকশনের জন্য একটি নিরপেক্ষ গবেষণা সংস্হার দরকার। সরকারীভাবে এটাকে একটা রিসার্চ ইনষ্টিটিউট হিসেবে শুরু করা সম্ভব; এর ব্যয়ভার সরকার বহন করবে; কিন্তু প্রাথমিকভাবে এটাকে নিরপেক্ষ রাখার জন্য কমপক্ষে ১০ বছর বিদেশী ডিরেক্টটরদের অধীনে পরিচালনা করতে হবে।

অথবা বেসরকারীভাবে এই ধরণের গবেষনা ইনষ্টিটিউ চালু করা সম্ভব, যার ব্যয়ভার চলবে সাধরণ মানুষের 'ক্ষুদ্র অনুদানের' থেকে; এই ধরণের ইনষ্টিটিউট দেশের কর্পোরেশন, ধনী ব্যক্তিত্ব, বা রাজনৈতিক দলের অনুদান, কিংবা বিদেশী অনুদান নিতে পারবে না; এদের রিসার্চ রিপোর্ট দেশের সাধারণ মানুষের জন্য তৈরি করা হবে।

বাংলাদেশের বর্তমান পরিস্হিতিতে দ্বিতীয় ধরণের রিসার্চ ইনষ্টিটিউট করাই সঠিক হবে; কারণ, বাংলাদেশের সরকারগুলো সব ধরণের সরকারী ও আধা-সরকারী প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ফেলে সহজেই।

বাংলাদেশের সাধরণ মানুষ খুবই উৎসাহের সাথে রাজনীতিতে অংশ গ্রহন করেন, ভোট দেন ও রাজনৈতিক আলোচনায় অংশ নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন; অত্যন্ত দু:খের বিষয় হলো যে, তাদের ভাবনার সাথে দেশের প্রকৃত রাজনীতির সাথে কোন মিল থাকে না। বেশীরভাগ মানুষ মিডিয়া ও নিজের অনুমানের উপর ভর করেই নিজের মনগড়া একটি রাজনৈতিক ধারণা পোষণ করেন, যা অন্যদের সাথে তেমন মিলে না; এবং রাজনৈতিক দলগুলোর পদক্ষেপের সাথে মোটেই মিলে না। আবার সরকারের সাথে সাধারণ মানুষের রাজনৈতিক ধারণা কোন দিনও মিলে না; কারণ, সরকার কি করে, কোনদিনও সাধরণ মানুষকে জানতে দেয় না।

সাধারণ মানুষের রাজনৈতিক ভাবনা, রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক আদর্শ ও কৌশল, এবং সরকারের রাজনৈতিক পদক্ষেপের মাঝে একটা বিস্তর ফারাক থাকে। এই ফারাকটাকে সঠিকভাবে কেহ তুলে ধরে না জনসাধরণের কাছে। এখানেই পলিটিক্যাল ইনষ্টিটিউটের জন্য একটা বড় ভুমিকা থাকবে।

মানুষ যদি পলিটিক্যাল রিসার্চ ইনষ্টিটিউটের ভাবনার সাথে নিজেদের, সরকারের ও রাজননৈতিক দলগুলোর ভাবনাচিন্তা মিলিয়ে দেখার সুযোগ পায়, তারা সহজেই দেশের রাজনৈতিক অবস্হা অনুধাবন করতে পারবে।


সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৪৬
২০টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির ডায়েরি: শৈশবের মাছ ধরা, বৃষ্টির দিনে কইয়ের পদযাত্রা আর হারিয়ে যাওয়া সেই দিনগুলো!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৯


সামহয়্যার ইন ব্লগের সবাইকে শুভেচ্ছা। শহরের যান্ত্রিক জীবনে যখন হাঁপিয়ে উঠি, তখন স্মৃতির জানালা গলে উঁকি দেয় ফেলে আসা শৈশব। আমার ছোটবেলার সবচেয়ে বড় নেশা আর শখ ছিল—মাছ ধরা! ছিপ,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×